crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মামুনুল হক ৭ দিনের রিমাণ্ডে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২১ ৯:১২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হেফাজত নেতা মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে মামুনুলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি নাশকতার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয়।

এ সময় ডিসি তেজগাঁও জানান, মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক মোদিবিরোধী আন্দোলনের সময়ও সহিংসতা করায় একাধিক মামলায় মামুনুল হকের নাম রয়েছে। প্রথমে তাকে পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। পরে একে একে সব মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় জুগিয়া স্ত্রীকে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বাড়ানো হলো ৪৭তম বিসিএস’র আবেদনের সময়

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি নেলসন ম্যাণ্ডেলা অ্যাওয়ার্ড পাওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা

নাসিরনগরে বাহারি পিঠার উৎসবে এমপি

পাবনার চাটমোহর সেন্ট রীটার্স্ হাইস্কুলে শিক্ষক দিবস-২০১৯ অনুষ্ঠিত

ডিমলায় সুবিধাভোগীদের সাথে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের মতবিনিময়

হোমনায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় শ্রমিকের মৃত্যু

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত