crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় ম’দসহ গ্রেফতার-৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৪, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ২৪বোতল ভারতীয় ম’দসহ তিন মা:দক কারবারিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

বুধবার(২৩অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সদর বাজারের সিয়াম কাউন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো, উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকার কালা গাজির ছেলে মা’দক সম্রাট মিস্টার আলী ওরফে মনছুর আলী(৩৫), মৃত বাচ্চু মিয়ার ছেলে বাদল মিয়া(২০) এবং চাঁন মিয়ার ছেলে আয়নাল হক(৩০)।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মা’দক সম্রাট মিস্টার আলী ওরফে মনছুর আলীসহ অপর দুই মাদক কারবারি যাত্রী সেজে অভিনব কায়দায় দুটি ব্যাগে ম’দ নিয়ে রাতের গাড়ীতে ঢাকায় যাওয়ার উদ্দেশে সিয়াম কাউন্টারে আসে। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগের ওজন দেখে কাউন্টারের লোকজনের সন্দেহ হয়। অবস্থা বেগতিক দেখে ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদেরকে ধরে ফেলে।

খবর পেয়ে এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগে
২৪বোতল ভারতীয় ম’দসহ তাদেরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৯৬ হাজার টাকা।

প্রসঙ্গত, গ্রেফতার মিস্টার আলী ওরফে মনছুরের বিরুদ্ধে ইতোপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনায় দুই কোটি টাকার কোকেনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তিস্তার পানি বি’পদসীমার উপরে,নতুন করে বন্যার আশঙ্কা

তিস্তার পানি বি’পদসীমার উপরে,নতুন করে বন্যার আশঙ্কা

খুলনায় আইপি পুলিশ সুপারের এপিসি ফার্মাসিউক্যাল লি. পরিদর্শন

খুলনায় আইপি পুলিশ সুপারের এপিসি ফার্মাসিউক্যাল লি. পরিদর্শন

নীলফামারীতে কৃষি বিষয়ে কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুরে এএসপি রসুল আহমদ নিজামীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

চাঁদপুরে এএসপি রসুল আহমদ নিজামীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

পিলখানা হ*ত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ট্রেনের ধা’ক্কায় অটোরিকশার ২ যাত্রাী নি’হত

দেশ পরিচালনায় সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেঃ জাফরুল্লাহ

দেশ পরিচালনায় সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেঃ জাফরুল্লাহ

ডোমারে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত