crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শিখন ঘাটতি পূরণে প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৩০, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে শিখন ঘাটতি মেটাতে প্রয়োজনে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও স্কুল-কলেজ খোলা রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার( ৩০ এপ্রিল,২০২৪খ্রি.) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের একেক অঞ্চলের তাপমাত্রা একেক রকম। এখন উত্তর-পূর্বাঞ্চল ও হাওর এলাকার তাপমাত্রা কম। তবে কিছুদিন পর অতি বৃষ্টিতে সেখানে বন্যা হলে পাঠদান বন্ধ রাখতে হবে। এজন্য প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে সৃষ্ট ‘লার্নিং গ্যাপ’ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও ক্লাশ-পরীক্ষা চালুর সিদ্ধান্ত আসতে পারে।’

আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মন্ত্রী নওফেল বলেন, ‘নির্বাহী বিভাগ বিভিন্ন এলাকার পাঠদানের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে নির্দেশনা দিয়ে আসছে। স্বপ্রণোদিত সিদ্ধান্ত এলে আমাদের কাজের ব্যাঘাত ঘটে। তবে আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আপিল না করা পর্যন্ত আদালতের সিদ্ধান্ত মেনে চলা হবে।’

ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শহরের চেয়ে প্রান্তিক শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলেও উল্লেখ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে সাপ আতঙ্ক নিয়ে সাংবাদিকদের প্রেস বিফ্রিং করলেন ইউএনও

ডোমারে ছায়া ইউনিয়ন পরিষদ’র অধিবেশন অনুষ্ঠিত

বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় নিহত ৫, আহত অর্ধশতাধিক

হোমনায় স*ন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন, আসামীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ভিকটিমের পরিবার

দুর্গাপুরে বিদ্যুৎ এর খুঁটি স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে বের হচ্ছে ডিজেল জাতীয় পদার্থ

দুর্গাপুরে বিদ্যুৎ এর খুঁটি স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে বের হচ্ছে ডিজেল জাতীয় পদার্থ

পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ১

মসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইউসুফ আলীর যোগদান

ফেসবুকে গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা: অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট হবে নাঃ সড়ক পরিবহণ সচিব

ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ