crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারের সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরী বাবু’র দাফন সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৬, ২০২১ ১০:২৫ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারের কৃতীসন্তান ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) সহ-সভাপতি সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরী বাবু’র দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকায় তার শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন, (ইন্না লিল্লাহি- – – রাজিউন)।তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টায় ডোমার থানা পাড়ার বাসায় মরদেহ পৌঁছে। সেখানে সকাল ১০টায় ২য় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ী জলঢাকা উপজেলার ধর্মপাল হাজীপাড়া গ্রামে সকাল ১১টায় ৩য় জানাজা শেষে তার বাবার কবরের পাশে দাফন করা হয়। হিলালী ওয়াদুদ চৌধুরী বাবু ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনের সভাপতি প্রার্থী ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের সদস্য, দৈনিক ভোরের কাগজের সিনিয়র সাব-এডিটর হিসাবে দায়িত্ব পালন করেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ নিজ কর্মস্থল দৈনিক ভোরের কাগজ অফিসে নেওয়া হয়। জাতীয় প্রেসক্লাবে বাদ জুম্মা প্রথম নামাজে জানাজা শেষে সেখান থেকে লাশ সরাসরি নীলফামারী জেলার ডোমারে নেওয়া হয়। তার মৃত্যুতে ডোমার রিপোর্টার্স ইউনিটি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। হিলালী ওয়াদুদ চৌধুরী বাবু ডোমার থানা পাড়া এলাকার প্রবীণ সাংবাদিক ওবায়দুল মোকাদ্দেছ চৌধুরীর প্রথম পুত্র।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই: রিজওয়ানা হাসান

পারবে কি নেইমার তার স্বপ্ন পূরণ করতে?

ডোমারে তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ, প্রধান শিক্ষক আটক

হরিণাকুন্ডুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ১০৭ অবৈধ স্থাপনা

সেবক- সেবিকারা মানুষের জীবন রক্ষার সাথে জড়িতঃ মসিক মেয়র

সেবক- সেবিকারা মানুষের জীবন রক্ষার সাথে জড়িতঃ মসিক মেয়র

বানেশ্বরে বিএনপির নতুন ওয়ার্ড কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা

প্রশংসায় ভাসছেন মধুপুরে আসা আমেরিকান জেসিন-মেরিন্ডা দম্পতি

শান্তিতে ঘুমাতে চাই’ স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আ*ত্মহত্যার চেষ্টা

সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে তথ্য প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

এডিস মশার লার্ভা পাওয়ায় মসিকে নির্মাণাধীন ২ ভবন মালিকের জ’রিমানা

এডিস মশার লার্ভা পাওয়ায় মসিকে নির্মাণাধীন ২ ভবন মালিকের জ’রিমানা