crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে নৌকার মাঝি হচ্ছেন মজনুর রহমান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১২, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ  বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মাঝি হচ্ছেন মজনুর রহমান মজনু। অবশেষে ইউনিয়নের তরুণ ও যুবক ভোটারদের প্রত্যাশা পূরণ হতে চলেছে। গত ৯ মার্চ চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দের উপস্থিত মতামতের মাধ্যমে ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মজনুর রহমান মজনুর নাম লিখিতভাবে প্রেরণ করা হয়েছে। তিনি উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এবং নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মজনুর রহমান মোটরসাইকেল শোডাউন, ব্যাপক জনসংযোগ করাসহ গ্রাম থেকে গ্রামে প্রতিদিনই উঠান বৈঠক করছেন। নন্দীগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন ‘৩ নং ভাটরা’। সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম জালাল উদ্দিন মন্ডলের ছেলে মজনুর রহমান দলমত নির্বিশেষে ভোটারদের কাছে গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, তরুণ ও যুবকদের কাছে ক্লিন ইমেজের চেয়ারম্যান প্রার্থী মজনুর রহমান মজনু। ছাত্রলীগ থেকে রাজপথে দীর্ঘ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা দেখিয়েছেন। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের খোঁজখবর রাখেন। জনগণের আস্থা গড়তে সফল এবং তরুণ প্রার্থী হিসেবে যোগ্য।

মজনুর রহমান নৌকার মাঝি হচ্ছেন আভাস দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আরো বলেন, দলের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন। ক্লিন ইমেজ, তৃণমূল নেতাকর্মীদের মতামত ও জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিই হবেন নৌকার মাঝি। তবে ভাটরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারীর অনৈতিক কর্মকাণ্ড, উন্নয়নে অনিয়মসহ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার তথ্য রয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় উপকমিটির নেতা।

তরুণ চেয়ারম্যান প্রার্থী মজনুর রহমান বলেন, যেখানে জনসংযোগে যাচ্ছি, সেখানেই গণজোয়ার হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় নবনিযুক্ত শিক্ষক-কর্মচারীদের পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল

হোমনায় নবনিযুক্ত শিক্ষক-কর্মচারীদের পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল

শেখ হাসিনা বিশ্বের সাহসী একজন নারী : মির্জা আজম এমপি

ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

জগন্নাথপুরে শুক্র-শনি ২ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটানোর চেষ্টা করছে একটি মহল : কাদের

প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটানোর চেষ্টা করছে একটি মহল : কাদের

জামালপুরে স্বাস্থ্যবিধি না মানায় ২১জনের জরিমানা

কিশোরগঞ্জে চিকিৎসক করোনায় আক্রান্তের ঘটনায় ২৪৩ জন কোয়ারেন্টাইনে

হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

রাজধানীতে র‌্যাব-৪ এর পৃথক অভিযানে ৭০৪০পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

রংপুরে বক্স খাটে লুকিয়ে রাখা টিসিবির তেল উদ্ধার, আটক ২