crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৪৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাস্তায় নামলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি, শহর জীবাণুমুক্ত করতে সড়কে ছিটাচ্ছেন ওষুধ ও পানি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩১, ২০২০ ৩:৪০ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
মহামারি করোনা ভাইরাসের কবল থেকে শহরকে জীবাণুমুক্ত করতে এবার নিজেই রাস্তায় নেমেছেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। সোমবার দুপুরে তিনি শহরের মেইন বাসস্ট্যাণ্ডে ৬ টি বড় পানির ট্যাংকি গাড়ী নিয়ে পৌর এলাকার সকল সড়কে ও মোড়ে মেড়ে পানি ছেটানো কার্ষক্রমের উদ্বোধন করেন। তার সাথে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও পৌর কাউন্সিলরগণ ওই পানি ছেটানো কাজে অংশগ্রহণ করেন। কালীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরবাসীদের সু-রক্ষায় করোনা জীবাণু ধবংস করতেই ওষুধ মিশ্রিত পানি ছেটানো কার্যক্রমটিতে সহযোগিতা করেছেন কালীগঞ্জের পরিবেশক সমিতি। বর্তমানে এ দুর্যোগ মুহূর্তে এমপি আনারের নেতৃত্বে এমন জনহিতকর কাজে পৌরবাসী তার ভূয়সী প্রশংসা করেছেন। সড়কে পানি ছেটাতে এসে এমপি আনার বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস আজ মহামারিতে রূপ নিয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে সবাইকে সচেতন হতে হবে। সারাদেশে করোনা প্রতিরোধে আ’লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা মাঠে নেমে পড়েছেন। তিনি বলেন, দেশের মানুষ এসময়ে কর্ম হারিয়ে দূর্বিসহ জীবন পার করছেন। এ মূহূর্তে অহসায় ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য নিয়ে পাশে দাঁড়াতে হবে। এজন্য সরকারের পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

কালীগঞ্জ পৌর মেয়র আশরাফ জানান, পৌরবাসীদের সু-রক্ষায় তারা মাঠে নেমেছেন। কালীগঞ্জ পরিবেশক সমিতির তেলের ট্যাংকি সহায়তা নিয়ে তাতে পানি ও ওষুধ মিশিয়ে পুরো শহরে ছেটানোর কার্ষক্রম চলছে। এতে করোনা ভাইরাসসহ সকল ধরনের জীবাণু ধ্বংস করতে পারলে পৌরবাসীর সু-রক্ষা দেওয়া সম্ভব। তিনি পৌরসভার এ কার্যক্রমটি অব্যাহত রাখবেন বলেও জানান। তাদের এ কার্যক্রমে কালীগঞ্জ পরিবেশক সমিতির সভাপতি, সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেত্রকোনার আটপাড়া ও খালিয়াজুরী থানায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯৫

যানবাহনে অ*গ্নিসংযোগ ও ক*কটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

অসুস্থ সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের পাশে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

শেরপুরে ৮ জনকে কু’পিয়ে জ’খম করেছে আ’লীগ নেতা ফরমান বাহিনী

আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হা*মলা না করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কা’টা পড়ে ২ যুবকের মৃ’ত্যু

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কা’টা পড়ে ২ যুবকের মৃ’ত্যু

হোমনায় আধুনিক পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝিনাইদহে বিয়ে প্রত্যাখাত হওয়ায় যুবক ও দাম্পত্য কলহের জেরে গৃহবধুর বিষপানে আত্মহত্যা

কুমিল্লার হোমনায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে নতুন মসজিদের উদ্বোধন