crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর সিটি মেয়রের দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৭, ২০২০ ৪:৪০ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রংপুর মহানগর উন্নয়ন ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক ভবনের নীচ তলায় এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল অভিযোগ করে বলেন, মেয়রের সীমাহীন দুর্নীতির কারণে জাইকা প্রকল্প রংপুর সিটি কর্পোরেশন হতে তাদের কার্যক্রম স্থগিত করেছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে কার্যক্রম চালালেও এখন জাইকা রংপুর বাদে বাকি চারটি সিটি কর্পোরেশনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাইকার কার্যক্রম স্থগিতের মাধ্যমে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুরবাসীর উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত করেছে। যে ক্ষতি পুষিয়ে নেওয়ার মত নয়। অন্যদিকে, মেয়র ক্ষমতায় আসার পর থেকে নিজের পছন্দমতো ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া, কর্মী নিয়োগ, যান্ত্রিক শাখার অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলেও দাবি করেন। তিনি আরও বলেন, সিটি করপোরেশনের দুর্নীতি বন্ধ না হলে মেয়রের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর উন্নয়ন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ কাওসার মামুন, সহ-সভাপতি মহিউদ্দিন মহি, এম কে হাসান লাল্টু, ফাতেমা আক্তার, নাজমুল কবির ডলার, শফিকুল ইসলাম, মাহাবুবার রহমান প্রমুখ।।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ৭ দিন ব্যাপি প্রযোজনা ভিত্তিক নাট্যকর্মশালা শুরু

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় বাঁশির কারিগর কাশেমের পাশে দাঁড়ালেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উভয়ই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন চায়’

খুলনায় সম্প্রীতি ফোরাম ও দলিতের আয়োজনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে নগর মাতা হলেন জাকিয়া খাতুন

ময়মনসিংহ নগরীর যা’নজট নিরসনে ১২ সিদ্ধান্ত

ময়মনসিংহ নগরীর যা’নজট নিরসনে ১২ সিদ্ধান্ত

ঝিনাইদহ শহরে র‌্যাব-৬’র পক্ষ থেকে মাস্ক বিতরণ

জামালপুরের বকশিগঞ্জে র‍্যাবের অভিযানে প্রায় ১টন চাল উদ্ধার