crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৪৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি রনিকে অব্যাহতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৩, ২০২০ ৮:১৩ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : ধর্ষণ কেলেঙ্কারির অভিযোগ এনে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিকে অব্যাহতি প্রদান করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিনাত হোসেন লাভলু।

জিনাত হোসেন লাভলু জানান, গত ১০অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ¯স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সংগঠনের নিয়ম-নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করা হয়েছে। এছাড়াও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ৫সেপ্টেম্বর এক স্কুল শিক্ষিকা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির বিরুদ্ধে বিয়ে ও একাধিকবার ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেন । মামলায় প্রেমের সম্পর্কের জেরে বিয়ের নাটক সাজিয়ে দীর্ঘদিন তাকে ধর্ষণ করা হয়। এছাড়াও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কয়েকবার ভারতের বিভিন্ন স্থানে নিয়ে গিয়েও তাকে ধর্ষণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মামলায় মেহেদী হাসান রনিকে প্রধান আসামি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি জানান, বিষয়টি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। সংগঠনের একটি মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারাই মিথ্যাচার করে সামাজিক ও সাংগঠনিকভাবে হেয়প্রতিপন্ন করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ আটক-১০

হরিণাকুন্ডুতে অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল, শ্বশুর গ্রেফতার

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ডোমারে অপহরণ মামলার প্রধান আসামী ইমরান গ্রেফতার

কুমিল্লার তিতাসে চাঞ্চল্যকর ফয়সাল হ’ত্যা মামলায় প্রেমিকার দুই ভাইয়ের মৃ’ত্যুদণ্ড

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে সীমান্ত থেকে ২৫৭ বোতল ‘ফেন্সিডিল’ আটক

চকরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

বেরোবির অর্থনীতি বিভাগের অচলাবস্থা, ক্লাস-পরীক্ষা বন্ধ দুই মাস

মধুপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন মাওলানা মোঃ হুমায়ুন কবির