crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে বেতনের দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২০ ৩:১১ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : চার মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিকরা। এই বিক্ষোভে অংশ নেন গত বছরে বিক্রি করা আখের মূল্য না পাওয়া আখচাষিরাও। আজ রবিবার দুপুরে শ্যামপুর সুগার মিলস লিমিটেড এর প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, চিনিকলের সাড়ে ৬০০ শ্রমিকের চার মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া গত বছরে বিক্রি করা দুই কোটি টাকারও বেশি আখের বকেয়া টাকা শ্যামপুর সুগার মিলস কর্তৃপক্ষ এখনও পরিশোধ করেনি।

চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন জানান, করোনা মহামারিতে এমনিতেই শ্রমিক ও চাষিরা ভালো নেই। তার মধ্যে চার মাস ধরে বেতন না পাওয়ায় শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আখচাষিরাও গত বছরে বিক্রি করা আখের বকেয়া টাকা না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন। এভাবে চলতে থাকায় আসন্ন আখমাড়াই মৌসুমে আখের উৎপাদন অনিশ্চয়তায় পড়েছে।

চিনিকল শ্রমিক আলমগীর হোসেন বলেন, করোনাভাইরাসের সময় বাড়ি থেকে বের হতে পারছি না। জমানো টাকা শেষ হওয়ায় ধারদেনা করে চলছি। বর্তমানে বাকিতেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মিলছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

অন্যদিকে শ্রমিকদের অভিযোগ প্রসঙ্গে শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সামসুজ্জামান বলেন, দোকানপাট বন্ধ থাকায় চিনিকলে উৎপাদিত চিনি বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। এ কারণে আর্থিক সমস্যার সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনে কথা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করাসহ চলতি মাসের অগ্রিম বেতন দেওয়ার আশ্বাস দিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশব্যাপি সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

পুঠিয়ায় এক মণ গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার-২

ঝিনাইদহে নারী ও কণ্যা শিশুর সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সংলাপ

সরিষাবাড়ীর আকাশে দেখা গেল নৌকা!

মহামারী যতদিন থাকবে ততদিন এতিমদের মাঝে খাদ্য বিতরণ করে যাবো : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার পাওয়া গেল সর্বোচ্চ ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬ শ’ ৮৭ টাকা

পঞ্চগড়ে ৬ ব্যবসায়ীর জরিমানা

ডোমারে পৌর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

হোমনায় লকডাউন বাস্তবায়নে সার্কেল এএসপি’র নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

হোমনায় ইউএনও আজগর আলীর বিদায়ের কথা শুনে স্ব-উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানালো শিক্ষার্থীরা