crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৪৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে বিদ্যুতায়িত হয়ে ৩ জনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৬, ২০২০ ৮:২২ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মিঠাপুকুরে একজন ব্যবসায়ী ও পীরগঞ্জ উপজেলার দুইজন যুবক রয়েছে। নিহতরা হলো,পীরগঞ্জের শ্যামপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে ইউনুছ মিয়া (৩৬), কা নপুর গ্রামের মহেশ্বর চন্দ্র বর্মনের ছেলে মত্ত চন্দ্র বর্মন (২৬) এবং মিঠাপুকুরের তেঁতুলিয়া ফরিদপুর গ্রামের গফ্ফার মিয়া (৬৬)। গতকাল শনিবার দুপুরে পীরগঞ্জ ও মিঠাপুকুর থানা পুলিশ তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের একটি জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিক মিস্ত্রী ইউনুস মিয়ার মৃত্যু হয়। আগের দিন শুক্রবার একই উপজেলার কা নপুর গ্রামের নিজ বাড়িতে বিদ্যুতের সংযোগের কাজ করার সময় মত্ত চন্দ্র বর্মন বিদ্যুতায়িত হয়ে মারা যান। এদিকে, এর আগে শুক্রবার সন্ধ্যায় জেলার মিঠাপুকুরে বিদ্যুতায়িত হয়ে গফ্ফার মিয়া নামে (৬৬) একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত গফ্ফার মিয়া ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া ফরিদপুর এলাকার বাসিন্দা। এছাড়াও শুক্রবার সন্ধ্যায় মাছের খামারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান

দিনাজপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন ডিসি

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা

ডিমলায় এসডিজি বাস্তবায়ন ও প্রত্যাশা বিষয়ক সংবাদ সম্মেলন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত

সরিষাবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ধসে গেল দরিদ্রের ভূমি

সরিষাবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ধসে গেল দরিদ্রের ভূমি

কুষ্টিয়ায় ২৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মুরগি তুহিন ডিবি পুলিশের হাতে আটক

সিলেটে বিজিবির পৃথক অভিযানে ২ কোটি ৬৫ লাখ টাকার চো*রাই পণ্য জব্দ

না*শকতার দুই মামলায় মির্জা আব্বাস ও আমান উল্লাহ আমানসহ বিএনপির ৪৫ নেতাকে অব্যাহতি

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ২ হোটেল মালিকের জরিমানা