crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৪০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যুদ্ধবিরতির পরও আল-আকসায় ইসরায়েলি হামলা, আহত ২০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২১, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ
যুদ্ধবিরতির পরও আল-আকসায় ইসরায়েলি হামলা, আহত ২০

 

অনলাইন ডেস্ক>> জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধবিরতির পর এ ঘটনা ঘটে।

আলজাজিরা জানায়, মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই আবারও জেরুজালেমে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি উদযাপন করতে জড়ো হন। সেখানে ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়েছে ইসরায়েলি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার নামাজের পর হামাস ও ইসরায়েলি সরকারের মধ্যে যুদ্ধবিরতি উদযাপন করতে অনেক ফিলিস্তিনি মসজিদ প্রাঙ্গণে অবস্থান করেছিলেন। পূর্ব জেরুজালেম থেকে আলজাজিরার প্রতিবেদক বলেন, ‘তারা গান গাচ্ছিলেন এবং চিৎকার করছিলেন। এসময় পাশের একটি প্রাঙ্গণ থেকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের উদযাপনের প্রাঙ্গণে চলে আসে এবং তাদের ওপর হামলা চালায়। পুলিশ তাদের ওপর স্টান গ্রেনেড, স্মোক বোমা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।’ তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়তে শুরু করে।’ জেরুজালেমের পুরাতন শহরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের হামলায় প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টেনিয়ান রেড ক্রিসেন্ট। এক বিবৃতিতে গ্রুপটি জানায়, গুরুতর আহত দুজনকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। গত ১১ দিনে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ৬৬ জন শিশুসহ ২৪৩ জন ফিলিস্তিনি মারা গেছেন। অন্যদিকে, হামাসের পাল্টা হামলায় দুজন শিশুসহ ১২ জন ইসরায়েলি মারা গেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” নিয়ে রংপুর রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” নিয়ে রংপুর রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা

হোমনায় শীতবস্ত্র বিতরণ করলেন এমপি সেলিমা আহমাদ

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় মহিলার উপর হামলা

মহেশপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক টাকার গাছ বিক্রি, থানায় মামলা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা:দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা পাচারকালে, মাদকসহ আটক ২

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

ফরিদুল হক খান দুলাল এমপিসহ করোনায় সুস্থ হলেন আরও সাত নেতৃবৃন্দ

ঈদকে সামনে রেখে কুষ্টিয়া মডেল থানার ওসির সতর্ক বার্তা

মহেশপুর সীমান্ত থেকে ৯ জন আটক

মহেশপুর সীমান্ত থেকে ৯ জন আটক