crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে নারী পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৭, ২০২০ ২:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

ক্রাইম পেট্রোল ডেস্ক : ময়মনসিংহ নগরীর কাশর বউবাজারের এক ভাড়া বাসা থেকে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কোতোয়ালী মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, কয়েক মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন পুলিশ কনস্টেবল হাফিজ ও সুইটি। কিছুদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে।

শুক্রবার দুপুরে খবর পেয়ে কাশর বউবাজার এলাকার ভাড়া বাসা থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সুইটির লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, নিহত পুলিশ কনস্টেবল জবা আক্তার সুইটি (২১) ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার স্বামী পুলিশ কনস্টেবল হাফিজও পুলিশ লাইনে কর্মরত। নগরীর কাশর করোনেশন রোডে ভাড়াটিয়া বাসায় সপরিবারে বসবাস করতেন।

পুলিশ সুপার মো. আগমার উজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৬৭

গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

নাসিরনগরে জনবীমার বর্ষ সমাপনী ব্যবসা উন্নয়ন সভা

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ

রংপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা

এনজিও’র কিস্তির বেড়াজালে রংপুরের অসহায় ও দুস্থ মানুষজন

চকরিয়ায় চিত্রশিল্পী সরওয়ার ‘হত্যার’ বিচারের দাবিতে মানবন্ধন

বিএনপির ঐতিহাসিক জয়, যে প্রতিক্রিয়া জানালো আন্তর্জাতিক গণমাধ্যম

অনন্য ভালোবাসায় সিক্ত হলেন কেএমপি’র বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা)