crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগর গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় পাঁচ লাখ টাকার চেক বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৯, ২০২০ ২:৫৫ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগর উপজেলার গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়নের জন্য পাঁচ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মোঃ শরীফ মাদ্রাসার মুহতামিম মাওলানা নাছিরউদ্দিন জাফরীর কাছে এ চেক প্রদান করেন। এসময় উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মোখলেছুর রহমান,মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম,সহ-সম্পাদক মোহাম্মদ আলী কালু,মোঃ গিয়াসউদ্দিন,সিনিয়র শিক্ষক মাওলানা রায়হান আহমেদ শরীফী,মাওলানা আমীর আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মোখলেছুর রহমান।
লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মোঃ শরীফ জানান,লায়নস ক্লাব অব ঢাকা নর্দান জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের বিনামূল্যে চোখের চিকিৎসা,শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ তো করছেই। আজ গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়নের জন্য পাঁচ লাখ টাকার চেক বিতরণ প্রদান করা হয়েছে তা ভবিষ্যতে অব্যাহত থাকবে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম

জামালপুর জেলা ও ময়মনসিংহ ব্যু্রোর তরঙ্গ নিউজ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুর পৌরসভায় নতুন ২৪টি গার্বেজ ভ্যান এবং ১৫টি গার্ডেন কার্টের উদ্বোধন

হোমনায় ইউএনও তাপ্তি চাকমার বাজার মনিটরিং অব্যাহত

জামালপুরে ডিএমপি পুলিশের অনুদান পেল করোনায় মৃত দুই পুলিশ পরিবার

দিঘলিয়া প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাসিরনগর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

করোনা: ঝিনাইদহে নতুন করে আরও ৩৬ জনসহ মোট আক্রান্ত ১৩৩৯, মোট মৃত্যু ২২ জন

সরিষাবাড়ীতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, দেখার কেউ নেই