crimepatrol24
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:০৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদীর পন খাল খনন শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২১, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ
ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদীর পন খাল খনন শুরু

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ভালুকা অংশে ক্ষীরু নদীর নাব্যতা রক্ষায় এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় (১ম পর্যায়) (২য় সংশোধনী) শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষীরু নদীর পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার রাজৈ ইউনিয়নের পারুলদিয়া বাজারে এই পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু ।

স্থানীয় রাজৈ ইউনিয়ন আ:লীগের সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল, ও জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, এস এম আকরাম হোসাইন, ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিক তালুকদার, ঠিকাদার মো: আরিফুল ইসলাম প্রমুখ।

এই প্রকল্পের আওতায় উপজেলার পারুলদিয়া এলাকার শিমুলতলী গোদারাঘাট থেকে মল্লিকবাড়ি ঘুনিরঘাট ব্রিজ পর্যন্ত মোট ২৪.৩ কি.মি খননকাজ সম্পন্ন হবে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

ভালুকা অংশে ক্ষীরু নদীর ২০ মিটার গভীরতায় মোট ২৪.৩ কি.মি. এলাকা খননকাজের দায়িত্বে রয়েছে ইসলাম ট্রেডিং- ন্যাচারাল (জেভি)। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৫কোটি ৫লাখ টাকা। আগামী জুনের ৩০ তারিখের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অপরাধে পুড়িয়ে দেওয়া বাড়ীটি ক্ষতিগ্রস্ত তালিকায় অন্তর্ভুক্তির দাবি

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌ’কাডুবিতে শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌ’কাডুবিতে শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কা’ফনের কাপড় পরে আ’মরণ অ’নশনে শিক্ষকরা, ৫ মিনিটের সাক্ষাৎ চান প্রধানমন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কুষ্টিয়া জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম

চকরিয়ায় বিধবা নারীর ৪০ বছরের দখলীয় জায়গা দখল ও হুমকি প্রদান

ডোমারে সড়ক সংস্কারের দাবীতে মানবন্ধন, সওজ প্রকৌশলীকে অবাঞ্চিত ঘোষণা

সাংবাদিক পুত্রের একই সাথে বুয়েট ও মেডিক্যালে ভর্তি পরীক্ষায় সাফল্য

জাতীয় নির্বাচন কবে হবে জানালেন ইসি মাছউদ

ডোমারে কোন্দলের মধ্য দিয়ে যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

হোমনায় শীতবস্ত্র বিতরণ করলেন এমপি সেলিমা আহমাদ