crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে সরকারি নিয়োগে প্রক্সি কাণ্ড, ১৫ দিন করে কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়–এর নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিযোগে ৯ পরীক্ষার্থীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় অনিয়মটি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রাজস্ব প্রশাসন নিয়োগ নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান।

তিনি জানান, গত ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজস্ব প্রশাসনের অধীনে ২০তম গ্রেডের অফিস সহায়ক ৫৫টি, নিরাপত্তা প্রহরী ৩টি এবং পরিচ্ছন্নতা কর্মী ১টিসহ মোট ৫৯টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য এ পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফল ২২ ফেব্রুয়ারি প্রকাশের পর উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মৌখিক পরীক্ষার সময় কয়েকজন পরীক্ষার্থীর আচরণ ও উত্তর অসংলগ্ন মনে হলে তাদের লিখিত খাতার হাতের লেখার সঙ্গে তাৎক্ষণিক লেখার মিলিয়ে দেখা হয়। সেখানে অমিল পাওয়া গেলে জিজ্ঞাসাবাদে তারা প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল, রাহুল ঘোষ পলাশ, আমিন অর রশিদ, মশিউর রহমান ও রিয়াদ হোসেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এমন অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

Tennis Match: Go Federer

কবি ওমর আলী গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা পদক পেলেন জামালপু‌রের কবি মেহেদী ইকবাল

মধুপুরে মাদক ব্যবসায়ীদের হাতে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলীম

হোমনা থেকে যা নিয়ে গেলেন সদ্য বিদায়ী ইউএনও রুমন দে

হোমনা থেকে যা নিয়ে গেলেন সদ্য বিদায়ী ইউএনও রুমন দে

জগন্নাথপুরে একদিনে ৩৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আশুলিয়ায় পরিবহণে চাঁ*দাবাজি, গ্রেফতার ৩

পুলিশের বিশেষ অভিযানে ঝিনাইদহ ডাকবাংলা বাজারে গাঁজাসহ আটক ২

আগামীতে যারাই ফ্যাসিস্ট ও স্বৈ*রাচারী আচরণ করবে তাদের পরিণতিও শেখ হাসিনার মতই হবে: বিএফইউজের সভাপতি

কালীগঞ্জে জ্বীন তাড়ানোর নামে বৃদ্ধাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!