crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৩৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসংহের গৌরীপরে চেক জালিয়াতির অভিযোগে অফিস সহকারী বরখাস্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৮, ২০২১ ১০:১০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক: গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ ও হিসাব-রক্ষকের স্বাক্ষর জাল করে চেক জালিয়াতির অভিযোগে অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে (৩০) সাময়িক বরখাস্ত করা হয়েছে। নোমান তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাটুয়াদী গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার বিকালে গৌরীপুর ডিগ্রি কলেজের অফিস সহকারি আব্দুল্লাহ আল নোমানকে এ সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

কলেজ সূত্র জানায়, একই কলেজের অফিস সহায়ক রৌশন আরা’র প্রভিডেন্ট ফান্ডের চেক বই অফিস থেকে হারিয়ে যায়। এ ঘটনায় রৌশন আরা গত ২৪ আগস্ট গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে চেক বই হারানোর বিষয়টি গৌরীপুর কৃষি ব্যাংক কর্তৃপক্ষকে অবগত করতে গিয়ে জানতে পারেন তার একাউন্ট থেকে কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের স্বাক্ষরে চার ধাপে ৪৬ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। ঘটনাটি রৌশন আরা কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনকে জানালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। ওই তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়ায় আব্দুল্লাহ আল নোমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেখ হাসিনা বিশ্বের সাহসী একজন নারী : মির্জা আজম এমপি

দিনাজপুরে রোটারির প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত

হোমনায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা !

হোমনার জেএসসিতে পাশের হার ৭৮.৮১% ও জেডিসিতে  ৮৯.৪১%, জিপিএ-৫ পেয়েছে ২২জন

হোমনার জেএসসিতে পাশের হার ৭৮.৮১% ও জেডিসিতে ৮৯.৪১%, জিপিএ-৫ পেয়েছে ২২জন

রংপুরে ১০০শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন হাসপাতালের উদ্বোধন

হোমনায় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনিুষ্ঠিত

পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা

বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার নাম করে প্রায় ৭০,০০০০০/- (সত্তর লক্ষ) টাকা হাতিয়ে নেওয়ার চক্রের মূল হোতা ইব্রাহিম গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার নাম করে প্রায় ৭০,০০০০০/- (সত্তর লক্ষ) টাকা হাতিয়ে নেওয়ার চক্রের মূল হোতা ইব্রাহিম গ্রেফতার

জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম: প্রধান উপদেষ্টা