crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মেঘনায় সার্কেল এএসপি’র নেতৃত্বে শিশু রিফান হত্যার রহস্য উদ্ঘাটন, আসামী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৭, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ

কুমিল্লার মেঘনা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের শিশু রিফান (৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। শিশুটির লাশ উদ্ধারের ৭২ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম জানান, মাছ ধরার বড়শির ছিপ তৈরির সময় দুষ্টুমি করছিল নিহত শিশু রিফান। তখন বিরক্ত হয়ে শাকিল ইট ছুড়ে মারলে তা রিফানের মাথায় লাগে। ওই আঘাতে মারা যায় রিফান। নিহত রিফান ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. শরীফুল ইসলামের ছেলে এবং বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। শাকিল (২২) একই গ্রামের কবির হোসেনের ছেলে।

উপজেলার বৈধ্যনাথপুর গ্রামের মালেশিয়া প্রবাসী শরিফ হোসেনের পাঁচ বছরের শিশু রিফানুল ইসলাম রিফান গত ১২ জানুয়ারি দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় । অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে শিশুটির মা রজনী বেগম বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গত শুক্রবার দুপুরে উপজেলার ওমরকান্দা ব্রিজ এলাকায় পুরোনো মেঘনা নদী থেকে ওই শিশুর অর্ধলগিত মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ। এর দশদিন আগে গত ১২ জানুয়ারি বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিলো শিশুটি। সোমবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে ঘাতক শাকিলকে গ্রেপ্তার করে মেঘনা থানা পুলিশ। এরপর থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে শাকিল পুরো হত্যাকাণ্ডের রহস্য পুলিশকে জানায়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, মামলাটি ছিলো একেবারেই ক্লু-লেস। এরপরও আমাদের সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিমের নেতৃত্বে আমরা হত্যার রহস্য উদঘাটন করতে নিরবিচ্ছিন্ন তদন্ত শুরু করি। তদন্তে প্রযুক্তির সহায়তাও নেওয়া হয়। সর্বশেষ আমরা খুনিকে শনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হই।

প্রসঙ্গত , এএসপি মো. ফজলুল করিম হোমনায় যোগদানের পর থেকে হোমনা-মেঘনায় চুরি, ডাকাতি, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে থেকে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। তিনি নিজে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, চোরদের গ্রেফতারসহ চোরাই গরু ও চোরাই সিএনজি উদ্ধার এবং ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এছাড়াও তিনি করোনা ভাইরাসের পাদুর্ভাবের শুরু থেকে হোমনা-মেঘনার মানুষকে ঘরে ফেরানোর ক্ষেত্রে এবং ব্যক্তিগত তহবিল থেকে অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধা’ক্কায় চাকায় পি’ষ্ট হয়ে শিশু নি’হত

কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধা’ক্কায় চাকায় পি’ষ্ট হয়ে শিশু নি’হত

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে ৩৩ (তেত্রিশ) পিস স্বর্ণের চেইনসহ গ্রেফতার ১

আটোয়ারীতে করোনা অভিজ্ঞতা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

আটোয়ারীতে করোনা অভিজ্ঞতা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

রংপুর ৩ উপনির্বাচনে তৎপর আওয়ালীগ ও প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্বাস

রংপুর ৩ উপনির্বাচনে তৎপর আওয়ালীগ ও প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্বাস

রংপুর জেলা অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের নিরপেক্ষ কাজ করতে হবে: আজিজুল বারী

হোমনায় করোনা সংক্রমণ রোধে স্প্রেয়ার ও জীবাণুনাশক বিতরণ

Etiam eu orci luctus est pulvinar egestas.

Etiam eu orci luctus est pulvinar egestas.

রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় শ্রমিকের মৃত্যু