crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০২০ ৮:৫৯ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি রংপুর : মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না, ভূমিহীনদের জন্য জমি ও ঘরের ব্যবস্থা করা হবে। রোববার (২২ নভেম্বর) দিনব্যাপী রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। তিনি বলেন, এলাকায় একের পর এক উন্নয়ন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল ভূমি ও গৃহহীনদের জন্য ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চর গ্রামে ৫৪ একর জমির উপর গুচ্ছগ্রাম নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এছাড়া উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেবচর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫৯৮ টাকা ব্যয়ে বন্যা আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্প বাস্তবায়ন হলে ৪০০ বন্যার্ত মানুষ ও ১০০ গবাদি পশু আশ্রয় নিতে পারবে। এর আগে পীরগাছা উপজেলা হেডকোয়ার্টার থেকে পাওটানা জিসি সড়কের ৫৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করেন মন্ত্রী। ব্রিজটি ৩ কোটি ৩৪ লাখ ১৪ হাজার ২১৬ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ ও পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে ‎মা*দক-স*ন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে উদ্যোগ

শৈলকুপায় ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নাসিরনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হোমনায় ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ঘুমন্ত ১৩ শ্রমিকের প্রাণহানি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার

দেশে করোনায় আরও ১৬৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬,৩৬৪

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

সরিষাবাড়ীতে করোনায় আতঙ্কিত না হওয়ার জন্য শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার