crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গোপালগঞ্জে নিহত ৫ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যুতে কলারোয়া যুবলীগের শোক প্রকাশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ৩:৫৯ অপরাহ্ণ

ফারুক হোসেন রাজ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

খুলনা সদরের লবণচরায় সিমেন্ট বোঝাই ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই যুবলীগ- ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় কলারোয়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে শোকার্ত পরিবারকে সমবেদনা জানানো হয় এবং শোক প্রকাশ করা হয়।

মঙ্গলবার (১২ ই ফেব্রুয়ারি) পশু হাট মোড়ে উপজেলা যুবলীগের কার্যালয়ে জরুরী সভায় উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিনের যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস রিলিজের মাধ্যমে এ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যুবলীগ।

বিবৃতি বলা হয়েছে একজন মানুষকে বাঁচাতে দুর্ঘটনায় প্রাণ দিতে হলো এই পাঁচ যুবলীগ- ছাত্রলীগ নেতাকর্মীকে। তারা হলেন গোপালগঞ্জ সদর যুবলীগের সহ- সভাপতি এসএম সাদিকুল আলম সাদিক, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, জেলা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিয়ষক সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক সাজু আহমেদ এবং জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে সাদিকুল গাড়ি চালাচ্ছিলেন। সাদিক বাদে বাকী সবাই গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী। নতুন গাড়িতে তারা ঘুরতে বেরিয়েছিলেন শখ করে৷ পথে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে বাঁচাতে গিয়ে পড়লেন দুর্ঘটনার কবলে।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ছাত্রলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, মাকসুদুল আলম সুমন, দপ্তর সম্পাদক দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তন্ময় আহম্মেদ মেরীন, সভাপতি আব্দুর রহমান মিঠু, পৌর যুবলীগের আহবায়ক জুলফিকার আলী, যুগ্ন আহবায়ক নয়ন হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, ওয়ার্ড যুবলীগের সভাপতি শামিমুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক আরিফ রহমানসহ নেতৃবৃন্দ প্রমুখ। নিহত পাঁচ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সর্বশেষ তথ্য

দিনাজপুরে গৃহবধূকে কু’পিয়ে হ’ত্যা

দেশে করোনায় সব রেকর্ড ভেঙ্গে ৯৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫১৮৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আরও ৬ জন আটক

দেশের অর্থনীতি স্থিতিশীল, দেশবাসীকে অ’পপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের অর্থনীতি স্থিতিশীল, দেশবাসীকে অ’পপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পতাকা উড়ালেন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস

পঞ্চগড়ে অসহায়, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জামালপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে ৩ ভাই মিলে নিজ স্ত্রীকে খুন , সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেপ্তার

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেল ২৪ হাজার কোটি টাকা