crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মিডিয়ায় বাহবা পেতে হয়তো কেউ জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৪, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
মিডিয়ায় বাহবা পাওয়ার জন্য কেউ হয়তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। এটা ওনাদের জিজ্ঞেস করেন। এটা হয়তো মিডিয়ায় বাহবা পাওয়ার জন্য কেউ করেছেন।মূল উদ্দেশ্য কী আমি জানি না, আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই।’

আজ মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘ইদানীং আওয়ামী লীগ সরকারে থাকায় বহু লোক যারা আগে জামায়াত করত, যারা আগে উল্টা দল করত, তারা এখন নিজেকে আওয়ামী লীগের লোক বলে বেড়ায়। কেউ হয়তো আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে ছবি তুলে ফেলেছে, ছবি দেখিয়ে বলবে আমি আওয়ামী লীগ।এগুলো কিছু স্বার্থান্বেষী লোক, সুবিধাবাদি লোক করে। আমাদের সুবিধাবাদি লোকের কোনো অভাব নেই।’

ড. মোমেন জানান, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠক হয়েছে। তারা রোহিঙ্গা গণহত্যার বিচারে লজিস্টিক সাপোর্ট চেয়েছেন।আমরা বলেছি, সেটা দেব।’
রোহিঙ্গা গণহত্যার বিচার প্রক্রিয়ায় প্রত্যাবাসন কোনো বাধা হবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গবন্ধুর অনুপ্রেরণা ও উদ্দীপনার উৎস ছিলেন বঙ্গমাতাঃ স্থানীয় সরকার মন্ত্রী

বঙ্গবন্ধুর অনুপ্রেরণা ও উদ্দীপনার উৎস ছিলেন বঙ্গমাতাঃ স্থানীয় সরকার মন্ত্রী

উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কোনো বাংলাদেশি থাকতে পারবে না

শ্লীলতাহানির অভিযোগে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার গ্রেফতার

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন

কিশোরগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে প্রতিমন্ত্রী শরীফুল আলম

জগন্নাথপুরে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কেরানীগঞ্জে আ’ধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সং’ঘর্ষে আহত-৯

হোমনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত চেয়ারম্যান প্রার্থী রেহানা বেগম, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা

ভাঙ্গায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের