crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মানবতাবাদী পুলিশ অফিসার এএস আই কাউছার আহামেদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৬, ২০১৯ ১:০০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : নোয়াখালী জেলার সেনবাগ থানায় কর্মরত এএসআই কাউছার আহামেদ একজন মানবিক মানুষ। এইতো কয়েক মাস পূর্বে একদল বাচ্চা ছেলে কাপড় দিয়ে ফুটবল বানিয়ে ফুটবল খেলতে দেখে বাচ্চাদেরকে নিজ খরচে একটি ফুটবল কিনে দেন। আজ ভোর বেলা বিজয় দিবসের প্যারেড গ্রাউন্ডে টিপটাপ স্কুল ছাত্রদের মধ্যখানে এক স্কুল ছাত্র খালি পায়ে বিষন্ন মনে দাঁড়িয়ে ছিল। বিষয়টি এএসআই কাউছার এর দৃষ্টিগোচর হয়। সাথে সাথে ছেলেটিকে ডেকে জিজ্ঞাসা করা মাত্র ছেলেটি ছলছল চোখে বলল, তার পিতার জুতা কেনার সামর্থ্য নেই। তাই সে…………!!!! ছেলেটার কথা শুনে মানবিক এএসআই কাউছার আহামেদ সাথে সাথে ছেলেটিকে নিয়ে সেনবাগ বাজারে যান। বাজারে গিয়ে দেখেন সকল দোকানপাট বন্ধ। তখন বাজারের পাশে “বাটা শো” রুমের ডিলারকে বাড়ী থেকে ডেকে দোকান খুলে ছেলেটিকে একজোড়া জুতা (ক্যাটস্) ও একজোড়া মোজা গিফট করেন। সাথে সাথে ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে যায় এবং পুনরায় প্যারেডে যোগদান করে। এএসআই কাউছার এর এমন মানবতা দৃষ্টান্ত হয়ে থাকুক , সকল মানুষ মানবতার কল্যাণে এগিয়ে আসুক এমনটিই প্রত্যাশা সকলের ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা

নাসিরনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাসিরনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে নিহত ৫ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যুতে কলারোয়া যুবলীগের শোক প্রকাশ

বাঞ্ছারামপুরে মু’ক্তিপণের জন্য ৭ বছরের শিশুকে হ’ত্যা, ২ অ’পহরণকারী গ্রেফতার

একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্তি ১

কেএমপি‘র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

আগামী ৭ নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী সোলায়মান হোসেন

গফরগাঁওয়ে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

লক্ষ্মীপুর ১ নং উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান হিসেবে এমরান হোসেন নান্নুকে আবারও পেতে চান এলাকাবাসী

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত