crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাথাভাঙ্গা হাইস্কুলের ২০০৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরের মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৪ এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার স্কুল মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সাবেক প্রধান শিক্ষক মনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোহিবুল হক চৌধুরী সোমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নাজমুল আলম, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং সাবেক সহকারী শিক্ষক ফজলুল করিম প্রমুখ।
পরে প্রাক্তন শিক্ষার্থীরা সকল শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

দুপুরের খাবারের পর শুরু হয় স্মৃতি রোমন্থনের পালা। শিক্ষক শিক্ষার্থীরা এসময় কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিকেলে চায়ের আড্ডা শেষে সকল শিক্ষার্থীরা নৌকা ভ্রমণে বেরিয়ে পড়েন।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগরের বনানী থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা লায়ন এম তাজুল ইসলাম রুবেল।

উল্লেখ্য, ১৯৬৬ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর এটাই প্রথম শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হলো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে করোনা সন্দেহে পুলিশের সহযোগিতা চাইলেন মুক্তি

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের ঈদ উপহার ও কৃতী ছাত্রীকে সম্মাননা প্রদান

ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে বাম্পার ফলনের সম্ভাবনা

ভূমি তথ্য ব্যাংক’ উদ্যোগের জন্য ভূমি মন্ত্রণালয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য মনোনীত

ভূমি তথ্য ব্যাংক’ উদ্যোগের জন্য ভূমি মন্ত্রণালয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য মনোনীত

পঞ্চগড়ে ৩৪টি কেন্দ্রে এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শুরু

প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হোমনায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

নীলফামারীতে সিভিল সার্জন অফিসের একজনসহ আরও ৫জন করোনায় আক্রান্ত

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসকদের পাঠানো ২৫০টি মোবাইল ভেন্টিলেটর

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজ ও গ্রামবাসীর মানববন্ধন