crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১০, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
নাসিরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্যামপুর বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৪০৪ তম এজেন্ট ব্যাংকিং শাখার আউটলেটের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোলেমান আউটলেটটির উদ্বোধন করেন। শ্যামপুর বাজারের এজেন্ট ওসমান গণির পিতা হাজ্বী তাজুল ইসলামের সভাপতিত্বে এসএম শহিদুল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্বভাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন হাজারী,সাবেক চেয়ারম্যান আবুল কালাম মারাজ,মাধবপুর শাখার কর্মকর্তা হাফিজুর রহমান,ইউপি সদস্য মোর্শেদ মিয়া,হাফেজ হোসাইন আহমেদ,মাওলানা শামসুল ইসলাম,মাওলানা আবদুল কাদির,পাভেল সিকদার,ফয়সাল আহমেদ প্রমুখ । অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা,সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোলেমান জানান, উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকরা দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চলতি হিসাব,সঞ্চয়ী হিসাব খোলা,স্কুল ব্যাংকিং হিসাব,মাসিক সঞ্চয়ী হিসাব,মেয়াদী সঞ্চয়ী হিসাব,কৃষি সঞ্চয়ী হিসাব,মুক্তিযোদ্ধা সঞ্চয়ী হিসাব,গৃহিনী সঞ্চয়ী হিসাব,মাসিক কিস্তি ভিত্তিক হজ্জ জমা হিসাব,বয়স্ক সঞ্চয়ী হিসাব,স্বাধীন সঞ্চয় প্রকল্প,নগদ টাকা জমা ও উত্তোলন,ফান্ড ট্রান্সফার,ইএফটিএন এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার,বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান,বিদ্যুৎ বিল গ্রহণ,ক্ষুদ্র ও ,ডেবিট কার্ড প্রসেসিংসহ যাবতীয় সেবা দেওয়া হবে।এ ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হবে বায়োমেট্রিক পদ্ধতির একাউন্টের মাধ্যমে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলসাগর পুকুরে ৪দিন পর ভেসে উঠলো নিখোঁজ সুমনের মরদেহ

নৌকাকে প্রতিরোধ করার সাধ্য কারো নাই ইনশাআল্লাহ : আবদুস সবুর

হোমনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে বাঁশ আর কলা গাছের তৈরী শহিদ মিনারে শ্রদ্ধা জানালো শিক্ষার্থীরা

কালিগঞ্জে মেয়র প্রার্থীর মা, স্ত্রী ও ভাইসহ ৫ জনকে পিটিয়ে হাসপাতালে পাঠালো নৌকার সমর্থকরা

অতিরিক্ত আইজিপি হিসেবে ৬ কর্মকর্তার পদোন্নতি

পঞ্চগড়ে ‘লাম্পি স্কিন’ রোগে গবাদি পশু আক্রান্ত

পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার