crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরে সরকারি রাস্তা দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৭, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এলাকার কয়েকজনের বিরুদ্ধে। যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় একশত পরিবার বিপাকে পড়েছে। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বর্তমানে তারা পুনরায় বে-আইনীভাবে নির্মাণ কার্যক্রম শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সামন্তা গ্রামের হাশেম স্বর্ণকারের ছেলে সানোয়ার হোসেন ও একই গ্রামের লতিফ ব্যাপারীর ছেলে কালাম ও আবুল বেআইনীভাবে ৪৫ নং সামন্তা গোপালপুর মৌজার ৬৩৮নং দাগের উত্তরে ষাটনলপাড়া সরকারি রেকর্ডভুক্ত একটি রাস্তা দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ করছে। সরকারি রাস্তায় পাকা ঘরবাড়ি নির্মাণ করায় ওই এলাকার লোকজনের চলাচল দারুনভাবে ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে ভুক্তভোগী আলী হোসেন, বাবলুর রহমান ও নুরুজ্জামান জানায়, রাস্তার উপরে পাকা ঘববাড়ি ও পায়খানা নির্মাণ করায় বর্তমানে তারা বন্দিদশায় জীবনযাপন করছে। তারা আরো জানায়, ইতোমধ্যে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাফিজ আল আসাদ ঘরবাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু তারা সরকারি আইন উপেক্ষা করে গত বুধবার থেকে পুনরায় ওই স্থানে ঘরবাড়ি নির্মাণ শুরু করেছে।

এ ব্যাপারে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুজন সরকার জানান, দ্রুতই কাজ বন্ধ করার জন্য তাদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ -এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

কেএমপি’র মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে চলতি বছরে ধর্ষণের মামলা ১৪টি, যৌন সহিংসতায় হাসপাতালে ভর্তি ৩৭ জন

ঝিনাইদহে চলতি বছরে ধর্ষণের মামলা ১৪টি, যৌন সহিংসতায় হাসপাতালে ভর্তি ৩৭ জন

ঝিনাইদহ র‌্যাব-৬’র অভিযানে চুয়াডাঙ্গায় ই-কর্মাস প্রতিষ্ঠানের ৪ কর্মকর্তা গ্রেফতার

শিবচরে সড়কে দুই ব্যবসায়ীকে কু*পিয়ে ৪ লাখ টাকা ছি*নতাই

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

১০ লাখ টাকাসহ ভ্যানিটি ব্যাগ ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের গার্ড

১০ লাখ টাকাসহ ভ্যানিটি ব্যাগ ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের গার্ড

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ২০ পিস ইয়ারাসহ আটক