crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরে জ্বীনের বাদশা আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২০, ২০২০ ৩:৩৩ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
এলাকার সহজ- সরল মানুষদের বিভিন্ন স্থানে চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া এবং গুপ্তধনের সন্ধান দেওয়ার কথা বলে দীর্ঘ দিন ধরে এলাকায় প্রতারণা করে আসা জ্বীনের বাদশা নামে খ্যাত মোস্তফা কামালকে পুলিশ আটক করেছে। এ সময় তার দু’সহযোগীও ধরা পড়ে। মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ কুশাডাঙ্গা এলাকা থেকে বাদশা নামে খ্যাত মোস্তফা কামাল (৪৫), ভাই মফিজ উদ্দীন (৫৫) ও সহযোগী একই এলাকার জুলফিকার আলীকে (৪৫) আটক করে। পরে আটকদেরকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মহেশপুর থানার কর্মকর্তা ইনর্চাজ (ওসি) সাইফুল ইসলাম। প্রতারক জ্বীনের বাদশা খ্যাতদের গ্রেফতার করার পরে এলাকায় স্বস্তি ফিরে এসছে বলে স্থানীয়রা জানায়। গত ১৯ জুলাই সকালে কুশাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার হাজারো নারী-পুরুষ প্রতারক জ্বীনের বাদশা নামে খ্যাত মোস্তফা কামালের শাস্তি ও আটকের দাবিতে জুতা এবং ঝাড়ু মিছিলসহ মানববন্ধন করেছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে গর্ভধারিনী মাকে হত্যাকারী ছেলে চার বছর পর গ্রে’ফতার

নীলফামারীতে গর্ভধারিনী মাকে হত্যাকারী ছেলে চার বছর পর গ্রে’ফতার

দিনাজপুরে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনাসভা

পঞ্চগড়ের আটোয়ারীতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঝিনাইদহে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত!

আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস

নির্বাচনের আগে হ’য়রানি, নি’র্বিচারে গ্রেফতার বা স’হিংসতা দেখতে চায় না জাতিসংঘ

১৩ দিনেও মহেশপুরের ছেলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের চিকিৎসক সোহাগের খোঁজ মেলেনি

রংপুরে অ*পহরণকালে দুই অপহরণকারী আটক

রংপুরে মহানগর কৃষকলীগের শীতবস্ত্র বিতরণ