crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৮, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। সোমবার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান।

এতে বলা হয়েছে, নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা পর্যায়ে ও জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিভাগ/আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনী দ্রব্যাদি পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বিভাগ/আঞ্চলিক পর্যায় থেকে জেলা সভায় এবং জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে দ্রব্যাদি পরিবহন ও বিতরণে অনুরূপ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশনাররাও গণমাধ্যমকে বলেছেন, দুর্গম এলাকাগুলোতে আগের দিন ব্যালট পেপার পৌঁছানো হবে। যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে পাঠানো হবে ব্যালট পেপার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা-মেঘনায় গণসংযোগে এগিয়ে খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জি. মতিন

দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জাতীয় শ্রমিক শক্তি’র নির্বাচনী পর্যালোচনা অনুষ্ঠিত

একটি শান্তির তিতাস উপহার দিতে চাই -পারভেজ

নাসিরনগরে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন

ঝিনাইদহে চলতি বোরো মৌসুমের ধানকর্তন উদ্বোধন

শৈলকুপায় ধরা পড়লো এশিয়া মহাদেশের অন্যতম বিষধর সাপ

ঝিনাইদহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা,বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ

ডিমলায় দিন দুপুরেও ঝুলছে তালা: পরিদর্শিকার ইচ্ছে মতো চলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দুর্নীতি এবং চালকের মাদকাশক্ত প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ