crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভৈরবে ‘মাদক সম্রাট’ উমান মিয়া গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২০, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ মা*দক কারবারি উমান মিয়াকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার (২০ মে) সকাল ৯টার দিকে ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেফতার উমান মিয়া (৩৭) ভৈরব উপজেলার ভৈরবপুর মধ্যপাড়া এলাকার আহিদ মিয়ার ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ভৈরবসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা ও চো*রাচালান নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং তিনি একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

পুলিশ জানায়, উমান মিয়া প্রায় ২০০ জন চেইন মাদক কারবারির মূল নিয়ন্ত্রক হিসেবে এলাকায় পরিচিত ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, অবৈধ মাদক ব্যবসার বিপুল অর্থে তিনি এলাকায় একটি পাঁচতলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন। দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চললেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন তিনি।

কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ভৈরব থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ আরও জানায়, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কম্বল ও এক্স-রে ফিল্ম অনুদান

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কম্বল ও এক্স-রে ফিল্ম অনুদান

স্বাদ আছে, সাধ্য নেই, দেখেই ইলিশের স্বাদ মেটায় নিম্নআয়ের পরিবারগুলো

দুবাই থেকে আসা ফ্লাইট থেকে ৮ কেজি স্বর্ণ জব্দ

ঝিনাইগাতীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে উপজেলা শুমারী স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে আইএসডিই বাংলাদেশের উদ্যোগে বন্যাদুর্গত ও দরিদ্রদের মাঝে গৃহ নির্মাণ সহায়তা প্রদান

কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা মৌজায় জোরপূর্বক অসহায় কৃষকের জমি দখলের চেষ্টা, ১৪৪ ধারা জারি

মির্জাপুরে জন্ম নিবন্ধন ও কাবিন নামা জালিয়াতির অভিযোগে বর-কনের বাবার জরিমানা

নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠিত

নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠিত

ডোমারে ৪ জুয়ারী আটক

অসহায় শীতার্তদের পাশে রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ