crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভূমিকম্পে কাঁপলো দেশ, ৩ জেলায় নিহত ৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২১, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ভূ-কম্পনে সারাদেশে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়।

ভূ-কম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালে রেলিং ধসে তিনজন পথচারী নিহত হন। এছাড়া নারায়ণগঞ্জে দুই জন ও নরসিংদীতে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছেন।

রাজধানীতে নিহত ৩

পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, রেলিং ধসে নিহত তিনজনের মধ্যে এক শিশুও রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জে নিহত ২

রূপগঞ্জ উপজেলায় ভূ-কম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। একই উপজেলায় ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এছাড়া ওই জেলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নরসিংদীতে নিহত ২

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন।

একই উপজেলায় ভূমিকম্পে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এ বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেলার পলাশের মালিতা গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও ভূমিকম্পে জেলাজুড়ে অন্তত ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসঙ্গে ৩ জন আহত হন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে ইমামদের নিয়ে মতবিনিময় সভা

মধুপুরে সাবেক ছাত্রলীগ নেতা মুন্জুরুল হাসান মুন্জুর ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বঙ্গবন্ধুর অনুপ্রেরণা ও উদ্দীপনার উৎস ছিলেন বঙ্গমাতাঃ স্থানীয় সরকার মন্ত্রী

বঙ্গবন্ধুর অনুপ্রেরণা ও উদ্দীপনার উৎস ছিলেন বঙ্গমাতাঃ স্থানীয় সরকার মন্ত্রী

ঘোড়াঘাট ভর্নাপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

ডিমলায় মাদ্রাসা ও এতিমখানায় বৈদ্যুতিক পাখা বিতরণ

নতুন মন্ত্রীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

ডোমার-ডিমলায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন নারী নেত্রী সুমি

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের অধিকাংশ স্থানেই ছোট-বড় গর্ত, ঘটছে দূর্ঘটনা

দাউদকান্দিতে অর্থ ও সম্পদ আত্মসাতের ঘটনায় সৎ মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুত্র সানাউল্লাহ

মাগুড়ায় আ’লীগকর্মীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা বহিষ্কার