crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ১৪ বাংলাদেশি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৯, ২০২০ ৪:১৫ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১৪ বাংলাদেশিকে আটক করেছে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার বাঘাডাংগা এলাকার একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়। আটক ১৩ জনের বাড়ি মাগুরার শালিখা উপজলার টিউরখালী ও একজনের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। মহেশপুর বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চত করেন। আটকরা হলেন, শালিখা উপজলার টিউরখালী গ্রামের অধীর বিশ্বাসের ছেলে অমীয় বিশ্বাস (৬০), অখিল বিশ্বাস (৪০), অখিল বিশ্বাসের স্ত্রী চঞ্চলা বিশ্বাস (৩৫), মেয়ে সৃষ্টি বিশ্বাস (১৫), অর্পিতা বিশ্বাস (৭) অধীর বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাস (৪৫), অসীম বিশ্বাসের স্ত্রী সুন্দরী বিশ্বাস (৩৬), মেয়ে বৃষ্টি বিশ্বাস (১৫), ছেলে টাপুর বিশ্বাস (৮), অর্নব বিশ্বাস (৪), অমিয় বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস (২৪), স্ত্রী সুবর্না বিশ্বাস (২০), মেয়ে ঐশী বিশ্বাস (২) ও যশোরের চৌগাছা উপজেলার দুরালি গ্রামের হরিপদ বিশ্বাসের মেয়ে সান্তনা বিশ্বাস (২২)। এদের মধ্যে চার জন পুরুষ, ছয় জন নারী ও চার জন শিশু রয়েছে। তারা কী কারণে সপরিবারে বাংলাদেশ ত্যাগ করে ভারতে যাচ্ছিল তা বিজিবি জানাতে পারেনি। আটকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুই সাংবাদিকের বিরুদ্ধে মি’থ্যা মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মি’থ্যা মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে নিয়মিত ক্লাস

প্রতিনিধি আবশ্যক

নেত্রকোনায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন এসপি আকবর আলী মুন্সী

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন আইজিপি

ব্রাহ্মণবাড়িয়ার ৫ ওসিসহ আট পুলিশ কর্মকর্তা একযোগে বদলি

ঝিনাইদহে আ’লীগ সাধারণ সম্পাদক হিরণের নামে থানায় জিডি

ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়নের কোদালিয়া আলিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল উদ্ধার, আটক ২

ঝিনাইদহ সদর হাসপাতালে ৩২ ডেঙ্গু রোগী, আশঙ্কাজনক দুই, ক্লিনিক গুলোতে রক্ত পরীক্ষার টাকা বেশি নেয়া হচ্ছে