crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল উদ্ধার, আটক ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৭, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর : রংপুরে দুই কোটি ১৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোলসহ দু’জনকে আটক করেছে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা। রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র বিভিন্ন বিড়ি কারখানায় এসব জাল ব্যান্ডরোল সরবরাহ করে আসছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় রংপুর ভ্যাট কমিশনার শওকত আলী সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মাহিগঞ্জ সাতমাথার চায়না মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন বগুড়ার গোকুল সরকার পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে মনতাজুর রহমান (৩৫) ও একই জেলার সদর সুলতানগঞ্জ পাড়ার মৃত মনতাজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪৫)। ভ্যাট কমিশনার শওকত আলী সাদী জানান, রংপুরে বিড়ি কারখানাগুলোতে জাল ব্যান্ডরোল ব্যবহারের অভিযোগ পুরনো। এসব বিড়ি কারখানায় দীর্ঘদিন ধরে জাল ব্যান্ডরোল সরবরাহ করে আসছে একটি চক্র। রাজস্ব ফাঁকি রোধ ও চক্রকে চিহিৃত করতে কমিশনারেটের একটি নিবারক দল কাজ করে আসছে। বুধবার (৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিবারক দল রংপুর নগরীর সাতমাথা এলাকার চায়না হল মোড়ে অবস্থান নেয়। এসময় একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মাইক্রোবাস থেকে প্রায় ৪০ প্যাকেট জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়, যার মূল্য দুই কোটি ১৬ লাখ টাকা। এসময় দুজনকে আটকসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরকারি জমি দ’খলের সহযোগিতার অভিযোগে ইউএনও -এসিল্যাণ্ডসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩১৮

রংপুরে প্রগতিশীল ছাত্রজোটের মানববন্ধনে পুলিশের লাঠিপেটা , ১০ নেতাকর্মী আটক

মধুপুরে অভিনব কায়দায় গরু চুরি, গ্রেফতার ৩

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হোমনার কৃতী সন্তান ডা. মো. তারিকুল ইসলাম সুমনের এমডি ডিগ্রি অর্জন

পাবনায় ইউএনওকে সাঁথিয়া প্রেস ক্লাবের বিদায় সম্মাননা প্রদান

হোমনায় সরকারি নির্দেশনা মেনে না চললে কঠোর হস্তে দমন করা হবেঃ সার্কেল এএসপি মো. ফজলুল করিম

তিতাসে ৪নং ওয়ার্ড কলাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ

২৭তম বিসিএসে বাদ পড়া ১১১৪ জনের রিভিউ শুনবেন আপিল বিভাগ