crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে অভিনব কায়দায় গরু চুরি, গ্রেফতার ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১, ২০২০ ২:০১ অপরাহ্ণ

মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে অভিনব কায়দায় গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় তিন জনকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। টাঙ্গাইলের মধুপুর পৌরসভা এলাকায় বরাবরের মতই রাত্রীকালীন টহল ডিউটিতে ছিল মধুপুর থানা পুলিশের একটি দল। ১ জুন সোমবার আনুমানিক ভোর ৪ টার সময় মধুপুর জামালপুর রোড এর দিক থেকে মধুপুর আনারস চত্বর হয়ে ময়মনসিংহের দিকে একটি কাভার্ড ভ্যান যাচ্ছিল। মধুপুর থানার রাত্রীকালীন টহল টিমের সন্দেহ হয় কাভার্ড ভ্যানে এমন কিছু আছে যা এদিকে সেদিকে লেগে যাচ্ছে বার বার। সন্দেহ প্রবল হওয়ায় এক পর্যায়ে কাভার্ড ভ্যানের সামনের দিকে টহল টিমের গাড়ি ঠেকিয়ে জানতে চাওয়া হয় কী মাল আছে গাড়িতে। কাভার্ড ভ্যানের চালক এবং হেলপার কোন সদুত্তর না দিয়ে গাড়ি ঝুঁকিপূর্ণভাবে টান দিয়ে চলে যায় ময়মনসিংহ রোডের জলছত্রের দিকে। তাৎক্ষণিক পিছু নেয় পুলিশ দল এবং সামনের টিমকে জানানো হয় কাভার্ড ভ্যানের নাম্বার এবং বর্ণনা। অবশেষে ধাওয়ার এক পর্যায়ে মধুপুর উপজেলাধীন টেলকি বাজার পার হয়ে কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায় ড্রাইভার ও হেলপার। থানা পুলিশ পরে কাভার্ড ভ্যানের তালা খুলে উদ্ধার করে একটি বাছুরসহ বিদেশী প্রজাতির গরু। এসময় চোরদের তিনজন কাভার্ড ভ্যানের ভিতরেই অবস্থান করছিল। পরে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে টহল পুলিশ দল। মধুপুর থানার সেকেন্ড অফিসার এস আই জুবাইদুল কবীর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজূ করে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গরুর মালিক, কাভার্ড ভ্যানের মালিক এবং পলাতক চোরদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ

ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে যুক্তরাষ্ট্র

মানব সেবায় এগিয়ে এলেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান

ডোমারে কিশোরী কন্যাকে যৌনপল্লীতে বিক্রির দায়ে পিতা ও দেহব্যবসায়ী শিল্পী আটক

হরিণাকুন্ডুতে ক্লিনিকে সিজারের পর প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার অভিযানে গ্রেফতার-২, চো’রাই মাল উদ্ধার

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার অভিযানে গ্রেফতার-২, চো’রাই মাল উদ্ধার

জগন্নাথপুরে এখনো পশু “বন্দিশালা”র কদর

সরিষাবাড়ীতে বৃদ্ধের লাশ উদ্ধার

পঞ্চগড়ে বিদেশি অ্যাপস এনএফটি’র অফিস উদ্বোধন, যৌথবাহিনীর অভিযানে আটক ৩