crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিরলে মিথ্যা অ*পপ্রচার ও ষ*ড়যন্ত্রের বিরুদ্ধে ড. জীবন চৌধুরীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৬, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ ২৬ আগস্ট মঙ্গলবার বিরল কাঞ্চনঘাট ফ্যামিলি পার্ক জীবন মহল মিলনায়তনে বিরল প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় বিরল সেবক পার্টির আয়োজনে মানবসেবক ড. জীবন চৌধুরী’র বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটি মহল প্রণদিতভাবে মিথ্যা অ*পপ্রচার ও ষ*ড়যন্ত্র চালাচ্ছেন। উক্ত মহলের বিরুদ্ধে ড. জীবন চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে সেবক পার্টির চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এবং জীবন মহলের স্বত্বাধিকারী ড. জীবন চৌধুরী বলেন, ‘এবার জাতীয় নির্বাচনের সময় ঘোষণা হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। যাতে আমি নির্বাচন করতে না পারি। এরই অংশ হিসেবে গত ১৮ আগস্ট আমার জীবন মহল রিসোর্টে একটি নাটক সাজিয়ে ডিবি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমার স্টাফদের জেল জরিমানা করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল শেষে সমস্ত কিছু মেনে নেয়েছিলাম। এর পরও এই কুচক্রি মহল থেমে নেই। তাদের ভাড়া করা লোক দিয়ে জীবন মহল পার্কের সামনে এসে তা ভেঙ্গে ফেলার হু*মকি দিচ্ছে ও আমাকে প্রাণে মে*রে ফেলার হুমকি দিচ্ছে এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপ তৈরি করে কুরুচিপূর্ণ প্রপাগন্ডা ছড়াচ্ছে। তিনি আরও বলেন, এলাকাবাসীর সুবিধার জন্য দীর্ঘ ২৪ বছর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ফ্রি এ্যাম্বুলেন্স ব্যবস্থা, ভ্রম্যমাণ মেডিকেল, চক্ষু চিকিৎসা, কম্বল, ঈদে নতুন কাপড়, সেমাই-চিনি ও নগদ অর্থ বিতরণ করে আসছি। ‘

সাংবাদিক সম্মেলনে বিরল প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিউর রহমান আতিক, সাধারন সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, সাংবাদিক মোঃ নুরে আলম সিদ্দিক, দিপংকর রায়, জাহিদুল ইসলাম সুবেল, সুবল রায়সহ উপজেলা ও জেলার গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টায় সকল ষড়যন্ত্রের অবসান চেয়ে জীবন মহল পার্কের সম্মুখে প্রতিবাদ সভা ও বিরল উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করবেন ড. জীবন চৌধুরী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এসএসএফের সাবেক ডিজির ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সম্পদ ক্রোক

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে ২ প্রবাসী কোয়ারেন্টাইনে, ২ ব্যবসায়ীর জরিমানা

ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ আ*গুন, ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি টাকা

দাউদকান্দিতে জাতীয় সংবিধান দিবস পালিত

দাউদকান্দিতে জাতীয় সংবিধান দিবস পালিত

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে অসদাচরণ এবং মামলা দিয়ে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে জাসদ

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে অসদাচরণ এবং মামলা দিয়ে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে জাসদ

নাগরপুরে সাবেক এমপির ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে ধর্ষণের চেষ্টা অভিযোগে গ্রাম্য সালিশে ৫০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে কুড়িয়ে পাওয়া শিশুটি আর বেঁচে নেই!

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত