crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে বিটিভি’র সাংবাদিক মোস্তফা বাবুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৬, ২০১৯ ২:২৯ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : মাদরাসার জমি বাপ-দাদার সম্পত্তি দাবি তোলে ফেসবুকে আলেম ওলামাদের কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ায় বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদরাসার শিক্ষকরা। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এলাকাবাসী, মাদরাসা শিক্ষক, ছাত্র ও বিভিন্ন মসজিদের ইমামদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন শেষে মাদরাসার শিক্ষকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। এর আগে শনিবার (২৩ নভেম্বর) সাংবাদিক মোস্তফা বাবুলের বিরুদ্ধে জামালপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হাসান আলী।

সাংবাদিক মোস্তফা বাবুলকে ইসলাম ও ধর্ম বিদ্বেষী, অর্থলোভী ও সম্পদ জবরদখলকারী উল্লেখ করে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাসান আলী, পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ও শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ, শিক্ষা সচিব মাওলানা মোফাজ্জল হোসেন, ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলার সভাপতি মুফতি শামছুদ্দিন, বড় মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. আব্দুল্লাহ, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ আলী, জামালপুর উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন, ইসলামী আন্দোলন জামালপুর জেলার সভাপতি ডা. সৈয়দ ইউনূস আহমেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাংবাদিক মোস্তফা বাবুল তার ফেসবুক আইডিতে গত ২১ নভেম্বর-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদরাসার অধ্যক্ষ ও ছাত্রদের নামে মানহানিকর স্ট্যাটাস দেন। এছাড়া স্ট্যাটাসে ওই মাদরাসায় জঙ্গিবাদসহ বিভিন্ন উস্কানিমূলক কথা উল্লেখ করে ওলামায়ে কেরাম ও মাদরাসার সুনাম ক্ষুন্ন করা হয়েছে বলে বক্তারা দাবি করেন। 
জামালপুর জেলা প্রশাসনের কাছে সাংবাদিক মোস্তফা বাবুলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। নইলে বৃহত্তর আন্দোলনের  হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেই সাথে জামালপুর প্রেসক্লাবের সদস্যপদ থেকে তাকে প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। 

সাংবাদিক মোস্তফা বাবুল সংবাদ মাধ্যমকে জানান, আমার স্ট্যাটাসে ধর্ম অবমাননাকর একটি শব্দও নেই। আমি যা লিখেছি তা আমার একান্ত উপলব্ধ ও সত্য ঘটনা। ওই জমি যদি আমাদেরও না হয় তবুও মাদরাসার জমি নিয়ে যেহেতু আদালতে মোকদ্দমা চলমান রয়েছে, সেহেতু মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে মাদরাসা কর্তৃপক্ষ কোনো স্থাপনা তৈরি করতে পারেনা। মাদরাসা কর্তৃপক্ষ ওই জমিতে টিনের ঘর তোলে দেশের প্রচলিত আইনকে অমান্য করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসীদের সাংবিধানিক অধিকার আদায়ের দাবিতে বি’ক্ষোভ সমাবেশ

নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসীদের সাংবিধানিক অধিকার আদায়ের দাবিতে বি’ক্ষোভ সমাবেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গু*লিবর্ষণের ঘটনায় দিনাজপুর জেলার সকল সীমান্তে ৪২ বিজিবি’র রেড অ্যালার্ট জারি

সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে নগরীতে চো*রাই রিক্সাসহ আটক-১

মধুপুরে ডায়াবেটিস স্বাস্থ্য শিক্ষা সহায়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

স্বেচ্ছাসেবক দল নেতা হ’ত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

স্বেচ্ছাসেবক দল নেতা হ’ত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

রংপুরে জীবিকার তাগিদে ঢিলেঢালা লকডাউন মেনে চলছে মানুষ

নাসিরনগরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

নাসিরনগরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

কেন গেজেট করে আইনজীবী হিসেবে সনদ প্রদানের দাবি যৌক্তিক ও সময়োপযোগী : পলাশ কান্তি নাগ

নাসিরনগরে আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন

সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত ঘোষণা