crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিনামূল্যে সার ও বীজ পাবে ২৭ লাখ কৃষক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২০, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
বিনামূল্যে সার ও বীজ পাবে ২৭ লাখ কৃষক

 

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

আসন্ন বোরো মৌসুমে ২৭ লাখ কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। এই মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে মোট ১৭০ কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  ১৭০ কোটি টাকার প্রণোদনার আওতায় তিন ক্যাটাগরিতে ২৭ লাখ কৃষককে বিনামূল্যের সার-বীজ দেওয়া হবে। হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রায় ৮২ কোটি টাকার প্রণোদনার আওতায় বিনামূল্যে ১৫ লাখ কৃষকের প্রত্যেককে ২ কেজি করে বীজধান দেওয়া হচ্ছে।উ চ্চফলনশীল জাতের উৎপাদন বৃদ্ধির জন্য ১২ লাখ কৃষককে সার ও বীজ দেওয়া হচ্ছে, এতে ব্যয় হবে প্রায় ৭৩ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রণোদনার আওতায় একজন কৃষক তার এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। এছাড়া ধান লাগানো ও কাটার জন্য ১৫ কোটি টাকার প্রণোদনাও দেওয়া হবে। এজন্য ৬১টি জেলায় ১১০টি ব্লক বা প্রদর্শনী তৈরি করা হবে। প্রতিটি প্রদর্শনী হবে ৫০ একর জমিতে, খরচ হবে ১৩ লাখ ৭০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে ইতোমধ্যে এসব প্রণোদনার ৫০ শতাংশ বিতরণ করা হয়েছে। বাকি কাজগুলোও চলমান রয়েছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রতিনিধি আবশ্যক

ঝিনাইদহে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ নারীসহ ৩ জন গ্রেফতার

পঞ্চগড়ে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর কম্বল বিতরণ

নরসিংদীতে অস্ত্রসহ তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

কেএমপির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ঘোড়াঘাট উপজেলা নির্বাচনে ভোটের মাঠে বিএনপির একাংশ, একাধিক প্রার্থী আ.লীগের

পুঠিয়া পৌরসভায় ভেঙ্গে পড়েছে নাগরিক সেবা, ভোগান্তিতে সেবা প্রার্থীরা!

নির্বাচন কমিশনে ২৭৩ জনকে নিয়োগ

ডোমারে শাশুড়ির নি*র্যাতনের শিকার হয়ে গৃহবধূ বুলবুলি হাসপাতালে

জগন্নাথপুরে সাংবাদিকরা বৈষম্যের শিকার, বিচার চান জনতার আদালতে