crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিদ্রোহী প্রার্থী হওয়ায় কোটচাঁদপুরে আ.লীগের ১৭ জনকে দল থেকে বহিষ্কার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৭, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর (নৌকা মার্কা) বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭জন নেতা ও সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকালে কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীরে সভাপতি শরিফুননেছা মিকি এবং সাধারণ সম্পাদক শাহাজাহান আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কারের বিষয় সাংবাদিকদের জানানো হয়।

আগামী ২৮ নভেম্বর কোটচাঁদপুরের ইউপি নির্বাচন। এ নির্বাচনে ১১ নভেম্বর ছিলো প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। কিন্তু বহিষ্কৃত ১৭জন তাদের প্রার্থীতা প্রত্যাহার না করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকা প্রতিকের বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচনী মাঠে রয়েছেন। ফলে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বহিষ্কৃতরা হলেন-১নং সাফদারপুর ইউনিয়ন থেকে ইউনিয়ন কৃষকলীগের সহ-সম্পাদক তাফসিরুজ্জামান তপন, উপজেলা ছাত্রলীগ সদস্য হিরণ খান, ২নং দোড়া ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল জলিল বিশ্বাস, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি শামিম আরা হ্যাপি, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন মিঠু। ৩নং কুশনা ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়মীলীগের সদস্য আতিয়ার রহমান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবদুর রশিদ, ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রওশন মালিতা, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া বিপ্লব, ৪নং বলুহর ইউনিয়ন থেকে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শাহাজাহান আলী, উপজেলা কৃষক লীগের যুগ্ন-আহ্বায়ক রফিউদ্দীন মল্লিক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম নজু। ৫নং এলাঙ্গী ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষায়ক সম্পাদক আজিজুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বদরুজ্জোহা লাবু ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষায়ক সম্পাদক মজনুর রহমান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে কুখ্যাত মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গার মিন্টু ফের ফেনসিডিলসহ আটক, ছাড়িয়ে নিতে চলছে ব্যাপক তদবির!

হোমনায় এমপিকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মা’রামারি, গ্রে’ফতার-২

হোমনায় এমপিকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মা’রামারি, গ্রে’ফতার-২

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

গাইবান্ধায় হাট-বাজারে ক্রেতা নেই, গরু নিয়ে বিপাকে খামারিরা

বগুড়ায় আত্মসাতের অভিযোগে ঠিকাদার মাকছুদুল আলম খোকন গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০

কালীগঞ্জ বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কালীগঞ্জ বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ঝিনাইদহে সবজির তাপে পুড়ছে মানুষ !

উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

ইংরেজি নববর্ষকে সামনে রেখে কালীগঞ্জের ফুল চাষিরা পার করছেন ব্যস্ত সময়