crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিএনপির পর নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৩, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
চলমান অবরোধ কর্মসূচি শেষে আরো দুই দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী রবিবার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করবে জামায়াত।

বিবৃতিতে এ টি এম মাছুম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ২০১৪ ও ২০১৮ সালে সাজানো প্রহসনের নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা অতীতের মতো আবারও একতরফা ভোটারবিহীন পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিরোধী দলের মতামতকে অগ্রাহ্য করে গণতন্ত্রহরণকারী আওয়ামী সরকার অনুগত নির্বাচন কমিশনকে দিয়ে ফরমায়েসি তফলিস ঘোষণা করিয়েছে। সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশনের একতরফা তফসিল জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে আগামীকাল শুক্র ও শনিবার বিরতি দিয়ে আবারও টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সপ্তম দফায় এ ঘোষণা দেন।

এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশের পর ২৯ অক্টোবর হরতাল দেয় বিএনপি ও এর সমমনা দলগুলো।

এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে দলটি। পরবর্তী সময়ে ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায়, ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি পালন করে দলটি। সর্বশেষ ষষ্ঠ দফায় গত ২২ ও ২৩ নভেম্বর অবরোধ দেয় তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে সাবেক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ

নাসিরনগরে সাবেক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ

নীলফামারীর ডিমলায় চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

খোকসায় অজ্ঞাত ঠিকানার এক শিশুর সন্ধান

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

রংপুরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও এক সহযোগী আটক

চট্টগ্রামে প্রধান উপদেষ্টা,প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি, আ.লীগ কর্মী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

ইসলামপুর উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে ৩ বছর পর প্রতিবন্ধী ভাতা পেতে যাচ্ছে খুকি

ডোমারে করোনা সন্দেহে সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যু