crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৫২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বানেশ্বরে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি।।
উইমেন এন্টারপ্রিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ওয়েব) রাজশাহী শাখার ২১ বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।

উইমেন এন্টারপ্রিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ওয়েব) রাজশাহী শাখার সভাপতি মোসাঃ আঞ্জমান আরা পারভীন লিপি সভাপতিত্বে বুধবার (১২ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে ও রঙ্গিন ফিতা কেটে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর।

এসময় উপস্থিত ছিলেন বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ রানা, ওয়েব এর সাধারণ সম্পাদক মোছাঃ ফাতেসা আক্তার, নির্বাহী সদস্য সততা খাতুন, নির্বাহী সদস্য রুপা মোস্তফা, প্রচার সম্পাদক মৌসুমী আক্তার, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, যুব নেতা বিপ্লব সরদার প্রমুখ।

এ মেলায় ৪০টি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাঁত বস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্ণার, কুকারিজ সামগ্রী, থ্রি-পিস, খেলনা সামগ্রী ছাড়াও স্কুটি শো-রুম রয়েছে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

উদ্বোধন শেষে উদ্যোক্তা সভাপতি মোসাঃ আঞ্জমান আরা পারভীন লিপি বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে এমন মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে এই মেলা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে।’

বানেশ্বর বাজারের অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে হবে জানিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ ধরণের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। এর ফলে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃতি লাভ করে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয়, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

১০ লক্ষ নেকী লাভের দোয়া

সরিষাবাড়ীতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, দেখার কেউ নেই

হরিনাকুন্ডুতে প্লাগ পরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পীরগঞ্জসহ দেশব্যাপী হিন্দুদের মন্দির ও বসতবাড়িতে হা ম লা এবং অ গ্নি সং যো গে র প্রতিবাদে রংপুরে মানব্বন্ধন

নাসিরনগরে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত-৩৫

পাবনা জেলা প্রশাসনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে : নবাগত জেলা প্রশাসক কবির মাহমুদ

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান

পঞ্চগড়ে করোনায় আরো একজনের মৃত্যু

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের পরিবারের চিঠি