crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:০৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বরিশালে মা ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৬, ২০২০ ৯:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি।

ক্রাইম পেট্রোল ডেস্কঃ বরিশালে মা ইলিশ ধরার অপরাধে  বিভিন্ন নদীতে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের অভিযানে আটক ৩৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার পরিচালিত এই অভিযানে ১ লাখ ৬ হাজার মিটার অবৈধ জাল এবং প্রায় ১শ’ কেজি ইলিশ জব্দ করা হয়।

ওইদিন রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ গত রোববার দিনভর মেঘনা, তেঁতুলিয়া, কালাবদর, সন্ধ্যা, আড়িয়াল খাঁ ও কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৬ হাজার মিটার অবৈধ জাল এবং প্রায় ১শ’ কেজি ইলিশ মাছসহ ৩৬জন জেলেকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত ২৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৮ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করে। জব্দকৃত জাল কীর্তনখোলা নদীর তীরবর্তী রসুলপুর চরে পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ায় মন্দিরের জমি গিলে খাওয়ার চেষ্টা, প্রশাসনের অভিযান

পঞ্চগড়ে ভোক্তা অধিকারের বাজার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারের মানবিকতায় খালেদা জিয়া জামিনে মুক্ত আছেন : ওবায়দুল কাদের

ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

সৈয়দপুরে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী ও শাশুড়ি আটক

বন‍্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বন‍্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ডোমারে ভোগ্যপণ্য সমিতির টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

চকরিয়ায় রাতের আধারে স্কুলের পাঠ্য বই পাচার, ট্রাকসহ আটক-৪

পঞ্চগড়ে মাদক ও দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ম্যারাথন দৌড়

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ, আটক ১