crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফরিদপুরে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৬, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
ডেঙ্গু পরীক্ষায় সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে ফরিদপুরের পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ‘ডেঙ্গু পরীক্ষায় সরকারি মূল্য ৩০০ টাকা হলেও গত ২১ ও ২৩ জুলাই দু’জন রোগীর কাছ থেকে ফি বাবদ ১ হাজার টাকা করে নেয় জেলা শহরের পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে ওই হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

ঝিনাইদহে জনগণের ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল ‘অরণ্য কেয়ার ফাউন্ডেশন’

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান পুলিশের, অপপ্রচার অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অপরাধে পুড়িয়ে দেওয়া বাড়ীটি ক্ষতিগ্রস্ত তালিকায় অন্তর্ভুক্তির দাবি

ডোমারে মুফতি মাওঃ আব্দুল হাকিম আনসারী সাহেবের জানাজা সম্পন্ন

রংপুরে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ঝিনাইদহে ৩১ লক্ষাধিক টাকার ব্রিজ, নেই কোনো জন চলাচল, নেই কোনো রাস্তা!

হজে যাওয়ার সর্বনিম্ন বয়স ১৫ নির্ধারণ

জগন্নাথপুর পরিষদের রাস্তা ২ দিন ধরে বন্ধ করে দিয়েছে প্রশাসন

সরিষাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে বিজিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম