crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:১৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে ৪০ জন আহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩১, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের মধ্যে ২৩ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর, খুরুমখালী, বটতলা গ্রামের শুক্রবার (৩০ মে) সকাল থেকে কুকুরের কামড়ের শিকার হন লোকজন। আহত অবস্থায় গাজীপুর গ্রামের মুনতাহা (১৫) ইমাম হেসেন (৪৫), সাদিয়া (৬) হৃদয় (২৭), রায়হান (১১), ইসরাত (৭), মুজাহিদ (৬), মাহবুব (১৮), আফরোজা (৭), আব্দুল কাদির (১১), লুৎফর নেছা (৫০), সাঈদ (৭), খুরমখালী গ্রামের ইকরা (১০), জাহিদ (৮), আরিফ (৮), বটতলা এলাকার মোরশেদ আলমসহ মোট ২৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

গাজীপুর গ্রামের বাসিন্দারা জানান, শুক্রবার সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। অন্তত ৪০ জনের বেশি লোককে কুকুর কামড়িয়েছে বলে শুনেছি। কুকুরের কামড়ে আহতদের নিয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, ‘হঠাৎ করেই শুক্রবার (৩০ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুকুরের কামড়ে আহত রোগী আসতে শুরু করে। এ পর্যন্ত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ২৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। অন্যরা হয়তো ভিন্ন কোথাও চিকিৎসা নিয়েছেন।’

ফরিদগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন বলেন, ‘পৌরসভা এলাকার যারা আমাদের কাছে ভ্যাকসিনের জন্য এসেছেন, তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

Women’s Relay Competition

দেশ বিরোধী চুক্তি বাতিল ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ডোমারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতার ভাষণ সমগ্র বিশ্বে এক অমূল্য দলিল: প্রধানমন্ত্রী

আদমদীঘিতে চালকলে অতিরিক্ত চাল মজুদ রাখায় মালিকের এক লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে চালকলে অতিরিক্ত চাল মজুদ রাখায় মালিকের এক লাখ টাকা জরিমানা

গৌরীপুরে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৪ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার-১

শেখ হাসিনা ৯ বার দলের সভাপতি ও ৪ বার দেশের প্রধানমন্ত্রী

যমুনায় জামালপুর ও বগুড়ার মধ্যে ফেরি চলাচল শুরু, মানুষের মাঝে আনন্দ- উচ্ছ্বাস

কেএমপি’র মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অতর্কিত আক্রমণ, পুলিশের ১ সোর্স নিহত,আহত ৩