crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রাথমিকে আবেদনের ভুল সংশোধন করা যাবে ৪ ডিসেম্বর পর্যন্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩০, ২০২০ ৮:০৭ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদনে তথ্যগত ভুল সংশোধনের সুযোগ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। শনিবার (২৮ নভেম্বর) থেকে ভুল সংশোধনের কাজ শুরু হয়েছে। এটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ডিপিই সূত্রে এই তথ্য জানা গেছে। অনলাইনে আবেদনের সময় কোনো তথ্যগত ভুল করে থাকলে সেটা সংশোধন করতে পারবেন আবেদনকারীরা। ডিপিই থেকে জানা যায়, আবেদন ফি পরিশোধ করা প্রার্থীরা শনিবার (২৮ নভেম্বর) থেকে তাদের ভুল সংশোধন করতে পারছেন। এই সুযোগ চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা থাকা প্রার্থীদের স্ব- স্ব শিক্ষা বোর্ড থেকে সংশোধন করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে যারা সংশোধনের জন্য আবেদন করবেন তা ঠিক করতে আবেদনকারীকে লিংক পাঠানো হবে। সেই লিংক খুলে প্রার্থী ভুল তথ্য সংশোধন করতে পারবেন। অনলাইনে আবেদনের অ্যাকাডেমিক সার্টিফিকেট গ্রহণ না করা, বিশ্ববিদ্যালয় যুক্ত না থাকায় আবেদন সম্পন্ন না হওয়া, জেন্ডার (লিঙ্গ) নির্বাচনে ভুল, মোবাইল নম্বর পরিবর্তনসহ বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হন আবেদনকারীরা। বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আবেদনে ভুল সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে ডিপিই। এদিকে বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের বয়স ২০ অক্টোবর পর্যন্ত সর্বনিম্ন ২১ বছর এবং গত ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ বয়সসীমা হবে ২৫ মার্চ পর্যন্ত ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। এবারের বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ৬ হাজার ৯৪৭টি সহকারী শিক্ষক শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। প্রায় ১৩ লাখ আবেদন জমা হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে, যা শুরু হয়েছিল ২৫ অক্টোবর থেকে অনলাইনে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

হোমনায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী সুমনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন

সাদ্দাম হোসেন ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট নির্বাচিত

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান নান্নুর প্রচেষ্টায় স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে মাদক ব্যবসায়ীরা

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

স্বপ্নের রাজগৌরীপুরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তিতাসে আসমানিয়া ব্রিজ পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশী সবজি উৎপাদনে কৃষক আজিজুলের ভাগ্যের চাকা ঘুরছে

ঝিনাইদহে মোশাররফ হোসেন কলেজের ভবনের উদ্বোধন করলেন এমপি তাহজীব আলম সিদ্দিকী সমী

সৈয়দপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের,আহত ১৫