crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৪০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রথম আলো দেশ ও গণতন্ত্রের শত্রু: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১০, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ
দৈনিক প্রথম আলো পত্রিকা দেশ ও গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ এপ্রিল,২০২৩ খ্রি.) দুপুর ১টায় সুর্বন্তজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক আনীত কার্যপ্রণালী বিধির ওপর আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

এর আগে শেখ হাসিনা বলেন, ‘একটি শিশুর মুখ দিয়ে মিথ্যা বলানো- ভাত-মাংসের স্বাধীনতা চাই। একটি সাত বছরের শিশুকে দিয়ে বানানো, তার হাতে দশটা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটা প্রচার করা স্বনামধন্য এক পত্রিকার নাম প্রথম আলো। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে, এরা এদেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না। ২০০৭ সালে যখন ইমার্জেন্সি হয় তখন তারা উৎফুল্ল। দুটি পত্রিকা আদা জল খেয়ে নেমে গেলো। তার সাথে আছে একজন সুদখোর।’

শেখ হাসিনা বলেন, ‘যে বিনিয়োগ করে আমেরিকায়। আমেরিকা একবারও জিজ্ঞেস করে না যে গ্রামীণ ব্যাংক এটাতো একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকারের বেতন তুলত যে এমডি, সে মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেল যে আমেরিকার মত জায়গায় সামাজিক ব্যবসা করে, বিনিয়োগ করে। দেশে-বিদেশে করা এই বিনিয়োগের এই অর্থ কোথা থেকে আসে? এটা কি তাকে কখনো জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেনি। তাদের কাছ থেকে দুর্নীতির কথা শুনতে হয়। এদের কাছে মানবতার কথা শুনতে হয়। যারা গরিবের রক্ত চোষা, যারা গরিবের টাকা পাচার করে শত কোটি টাকার মালিক হয়ে আবার আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যায়। আর এইসব লোক এদেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সরকার এসে কিছুই নাকি করেনি। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে এবং বিএনপির আমলের কী কী উন্নয়ন হয়েছে তার তুলনামূলক চিত্র তুলে ধরেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার সক্ষমতা কমিশনের রয়েছে- স্থানীয় সরকার মন্ত্রী

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার সক্ষমতা কমিশনের রয়েছে- স্থানীয় সরকার মন্ত্রী

কেন মানুষকে চিকিৎসা নিতে বিদেশমুখী হতে হয় বিষয়টি নিয়ে আমাদেরকে ভাবতে হবেঃ স্বাস্থ্য সচিব

রংপুরে সাঁওতাল পল্লীর জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পঞ্চগড়ে সাংবাদিকদের একাংশ প্রধানমন্ত্রীর প্রনোদনা পাওয়ায় বাকীদের ক্ষোভ

ঘোড়াঘাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

হোমনায় কাপড় ও কসমেটিক্স বিক্রির অপরাধে ১৬ জন ক্রেতা-বিক্রেতাকে অর্থদণ্ড

মোরেলগঞ্জে এতিমখানায় হা’মলা

হোমনায় সাংবাদিকদেরও খোঁজ-খবর নিলেন এএসপি মো. ফজলুল করিম

খুলনায় র‌্যাফেল ড্র নামের জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ, প্রশাসন নীরব!

ময়মনসিংহের ১ লাখ ৯০ হাজার লোকের খোলা জায়গায় মল ত্যাগ !

ময়মনসিংহের ১ লাখ ৯০ হাজার লোকের খোলা জায়গায় মল ত্যাগ !