crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৫৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশ-র‌্যাবের জালে আটক ঘোড়াঘাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাস আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ ও র‌্যাব -১। দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ ও র‍্যাব-১ বুধবার (০১ অক্টোবর) রাতে গাজীপুর বাসন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাগর দাস ঘোড়াঘাট পৌরশহরের ঘাটপাড়া এলাকার বাসিন্দা। সাজা থেকে বাঁচতে সে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতো।

পুলিশ জানায়, আসামি সাগর দাস ২০২১ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে হেরোইন বিক্রি করার সময় হাতেনাতে আটক হয়। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় তিন বছর আটক থাকার পর জামিনে মুক্তি পায়। সেই থেকে পলাতক ছিলেন আসামি সাগর দাস আকাশ।
পরে দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত চলতি বছরের মার্চ মাসে সাগর দাসের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পুলিশ আরও জানায়, আসামি সাগর দাস দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা হওয়ায় গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয় ঘোড়াঘাট থানা পুলিশকে। গত পাঁচ মাসে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার সম্ভাব্য বেশ কয়েক জায়গায় অভিযান চালায় পুলিশ। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ও র‌্যাব-১ বুধবার রাতে গাজীপুর বাসন এলাকা থেকে সাগর দাসকে গ্রেপ্তার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল র‍্যাব-১ এর সহযোগিতায় বুধবার রাতে গাজীপুর বাসন এলাকা থেকে যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাসকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে বৃহস্পতিবার (০২ অক্টোবর) ভোর সাড়ে ৩টায় ঘোড়াঘাট থানায় নিয়ে আসা হয়। তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাধবপুরে স্কুলছাত্রীকে ধ-র্ষ-ণ, ধ-র্ষ-ক গ্রেফতার

ঈদের পর শনিবারেও খোলা থাকতে পারে স্কুল- কলেজ

ঈদের পর শনিবারেও খোলা থাকতে পারে স্কুল- কলেজ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রেফতার

ঝিনাইদহে বিপুল পরিমান ভারতীয় ওষুধসহ আটক ১

হোমনায় দশ টাকা মূল্যে চাল বিক্রয় ও সরকারি ত্রাণ বিতরণ

চকরিয়ায় জাতীয় ভোটার দিবস-২২উদযাপন

চকরিয়ায় জাতীয় ভোটার দিবস-২২উদযাপন

কুমারখালীতে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী দুই মাসের অন্তঃস্বত্ত্বা : পরিবারের অভিযোগ ধর্ষণ

হোমনায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই : ডিসি কুমিল্লা

নাসিরনগরে পুলিশ এসল্ট মামলায় মালেক মিয়া নামে আরও একজন গ্রেফতার

করোনা: নীলফামারীতে জরুরি ভিত্তিতে ১শ’ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বরাদ্দ