crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১০, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্বামী আশরাফুল ইসলামকে (৩৫) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি বাসের সহকারী। তাঁর প্রথম স্ত্রী রিমা খাতুন তারাপুরে থাকেন। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে নিয়ে মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন আশরাফুল। তবে মাঝেমধ্যেই প্রথম স্ত্রীর কাছে যেতেন তিনি। তা নিয়েই দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ, সেই বিরোধের জেরেই শনিবার ভোররাতে রেখা খাতুন ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, “আহত আশরাফুল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে তাঁর প্রথম স্ত্রী রিমা খাতুন রয়েছেন।”

ওসি আরও জানান, “প্রথম স্ত্রী রিমা খাতুনের দায়ের করা মামলায় অভিযুক্ত রেখা খাতুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’ #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রংপুরে স্ত্রী চলে যাওয়ায় ফেসবুক লাইভে এসে বি’ষপান, যুবকের মৃত্যু

রংপুরে স্ত্রী চলে যাওয়ায় ফেসবুক লাইভে এসে বি’ষপান, যুবকের মৃত্যু

বাঞ্ছারামপুরে মু’ক্তিপণের জন্য ৭ বছরের শিশুকে হ’ত্যা, ২ অ’পহরণকারী গ্রেফতার

শৈলকুপায় মুজিববর্ষ উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প

গাজায় বিমান হামলায় আরও ৩৩ জন নিহত, ২ টি আবাসিক ভবন ধ্বংস

হোমনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হোমনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হোমনায় গায়ে হলুদের অনুষ্ঠানে ছবি তুলতে না দেওয়ায় ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, গ্রেফতার ১

কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে তিন মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ৩

ডোমারে পুকুর খননকালে কৃষ্ণমূর্তি উদ্ধার

জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণসহ ৬ দফা দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির স্মারকলিপি পেশ