crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৪৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় বিদেশ ফেরত যুবককে জবাই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৮, ২০১৯ ৩:০৮ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি :

পাবনার আমিনপুরে নুরুজ্জামান (২৮) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর চারটার দিকে নিজ বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুজ্জামান আমিনপুর থানার সিংহাসন গ্রামের কাবিল প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, এক বছর আগে সিংগাপুর থেকে দেশে ফিরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন নুরুজ্জামান। শনিবার মাগরিবের নামাজের পর বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নুরুজ্জামানকে খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে ভোর চারটার দিকে বাড়ির পার্শ্ববর্তী বাগানে জবাই করা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নুরুজ্জামান নিখোঁজ হবার পর পুলিশ তাকে খুঁজে বের করতে মাঠে নামে। পরে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিক সুরতহালে মরদেহটি গলাকাটা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

দেবীগঞ্জে সহ-শিক্ষিকাকে নিয়ে প্রধান শিক্ষকের প্রমোদভ্রমণ

ডোমারে বামুনিয়া অর্পণ যুব সংগঠনের উদ্যোগে বিভিন্ন হাট বাজারে হাত ধোয়ার স্থান নির্মাণ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু মোকাবেলায় সবধরনের প্রস্তুতি আছেঃ এলজিআরডি মন্ত্রী

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু মোকাবেলায় সবধরনের প্রস্তুতি আছেঃ এলজিআরডি মন্ত্রী

ডোমারে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আ’ত্মসাৎ ও প্র’তারণার অভিযোগ

সারাদেশে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, আক্রান্ত ৪৬২

সারাদেশে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, আক্রান্ত ৪৬২

অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পের কাজ নিয়ে প্রকল্পের সভাপতি ও ইউপি চেয়ারম্যানের নয়-ছয়

কেএমপি’র অভিযানে ‘মাদক’সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় ‘চুরি’ হয়ে যাওয়া ১৪ লাখ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৪

আওয়ামী লীগ নেতা শান্ত’র ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন