crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পল্লবীতে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১২, ২০২০ ১:৪২ অপরাহ্ণ
পল্লবীতে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণ

মো. পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা :

ধর্ষণের বিরুদ্ধে যখন সরব গোটা দেশ, তখন ঢাকার পল্লবীতে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে।
শনিবার রাতে ঢাকার পল্লবীতে কালসীর একটি মেসে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী।
বাবা-মায়ের বিচ্ছেদের পর ১২/১৩ বছরের কিশোরী নোয়াখালীতে মায়ের কাছেই থাকত। দুই দিন আগে নোয়াখালী থেকে কালসীতে বাবার কাছে বেড়াতে এসেছিল ওই কিশোরী।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, শনিবার রাতে বাবা বকা দিলে রাগ করে বাসা থেকে বের হয় সে। এরপর বাসা খুঁজে না পেয়ে একটি দোকানের পাশে দাঁড়িয়ে কাঁদছিল।
“এ সময় চারজন মেয়েটিকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে কালসীর একটি মেসে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে রাতভর ধর্ষণ করে।
তিনি বলেন, রোববার সকালে মেয়েটির চেতনা ফিরলে সে কান্নাকাটি শুরু করে দেয়। এ ফাঁকে ওই চারজন পালিয়ে যান। আশপাশের লোকজন এসে ঘটনা শুনে মেয়েটিকে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, “মেয়েটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না এবং নিশ্চিত হওয়া যায় যে ঘটনা (ধর্ষণ) ঘটেছে।”
ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “মেয়েটি বাবার বাসা কোথায়, বলতে পারেনি। পুলিশ অনেক খোঁজাখুঁজি করে গতকাল (রোববার) বিকালে মেয়েটির বাবাকে খুঁজে পায় এবং মামলা নেয়।”
এরই মধ্যে পুলিশ মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলামিন (২৩), মিন্টু (২২), জুয়েল (২৪) ও হৃদয় (২১) নামে চার যুবককে গ্রেপ্তার করে বলে ওসি জানান।
এই যুবকরাই ধর্ষণে জড়িত বলে পুলিশ অনেকটাই নিশ্চিত।
গ্রেপ্তার চার যুবক ‘স্থানীয় বখাটে’ বলে জানান পুলিশ কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানালেন দেওয়ানগঞ্জের ওসি

কেএমপি’র অভিযানে চো’রাইমালসহ ১৩ চো’র গ্রে’ফতার

রংপুর বিভাগে করোনায় একদিনে নতুন শনাক্ত ৩৮

সামাজিক কোন্দলের জেরে কালীগঞ্জে বেদে পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে ৪ মহিলা ও পুলিশসহ আহত ১০

নীলফামারীতে আন্তর্জাতিক চারুকলা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

ডিমলায় এ্যাম্বুলেন্স উদ্বোধন ও ত্রাণ বিতরণ

ডিমলায় এ্যাম্বুলেন্স উদ্বোধন ও ত্রাণ বিতরণ

বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ, জাতীয়করণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি

কিশোরগগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত

সরিষাবাড়ীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার