crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে হতদরিদ্রের মাঝে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডিসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৩, ২০২০ ৪:০০ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে অসচ্ছল ও কর্মহীন ঘরমুখী মানুষগুলো। এমতাবস্থায় তাদেরকে  নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন জেলাপ্রশাসক সাবিনা ইয়াসমিন। 

বুধবার (২২ এপ্রিল)  পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে  পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলাপ্রশাসকের নির্দেশক্রমে ২০০ জন দুস্থ ও হতদরিদ্র ব্যক্তিকে   নগদ ৩২০/- টাকা হারে এবং ২ কেজি বেগুন, ১ কেজি শসা ও ২টি লাউ  বিতরণ করা হয়েছে।
 বিতরণের সময় জেলা প্রশাসক সাবিনা  ইয়াসমিন বলেন, পঞ্চগড় জেলায় কৃষকদের কাছ থেকে আমরা  সরাসরি পণ্য কিনে ত্রাণ হিসেবে সাধারণ মানুষের কাছে  পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছি। এতে করে কৃষক যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন, অপর দিকে তাকে কষ্ট করে কৃষিপণ্যটি বাজার পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে না, আবার  পরিবহণ ব্যয় ও বেঁচে যাচ্ছে। পাশাপাশি, সাধারণ মানুষেরও বাজারে গিয়ে সব্জি কিনতে হচ্ছে না। ফলে, বাজার গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),   মোঃ আব্দুল মান্নান,  উপজেলা পরিষদ চেয়ারম্যান   মোঃ আমিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী,ইউপি চেয়ারম্যান গোলাম মূসা কলিমুল্লাহ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে আরও ৪৯ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে গাঁ’জাসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে গাঁ’জাসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

চুয়াডাঙ্গায় অসহায় কৃষকের ধান কেটে দিল চুয়াডাঙ্গার কুতুবপুর ইউপি যুবলীগ

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ মোটরসাইকেল চালককে জরিমানা

হোমনায় ধর্ষণের অভিযোগে বাঞ্ছারামপুর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

এক মাসের মধ্যে একটি সম্প্রচার এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছি : সৈয়দা রিজওয়ানা হাসান

ডোমারে ফায়ার সার্ভিস ও ডিফেন্স সপ্তাহ পালিত

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এ্যাণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও`র বদলীর আদেশ প্র’ত্যাহারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও`র বদলীর আদেশ প্র’ত্যাহারের দাবিতে মানববন্ধন