crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৫১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে প্রবীণ পাঁচ খেলোয়াড়কে সংবর্ধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৫, ২০২০ ৭:৫৩ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড়  জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রবীণ পাঁচজন খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে নাট্য সংগঠন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার।
সংবর্ধনায় সংবর্ধিত প্রবীণ খেলোয়াড়রা হলেন,  লোকজ গ্রামীণ ‘পাখি’ খেলোয়াড়, অমরখানা ইউনিয়নের জামুরীবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আইবুল হক (৬৬), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ ফুটবলার মো. খয়ের উদ্দীন (৬২), ঠুটাপাখুরি গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংকার সফিউল ইসলাম (৬৪), মাধ্যমিক স্কুল শিক্ষক জগদল গ্রামের এ এইচ এম একরামুল হক (৫৬), প্রাইমারী স্কুল শিক্ষক মো. কছিম উদ্দীন কুসুম (৫৩)।
শনিবার বিকেলে অমরখানা উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্ণামেন্ট’র চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণ এই খেলোয়াড়দের সম্মাননা স্মারক তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।
এর আগে, একই মাঠে গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ‘মুজিব শতবর্ষ’ ফুটবল টুর্ণামেন্ট’র চূড়ান্ত পর্বের খেলা হয়। এতে অংশগ্রহণ করে অমরখানা ফুটবল একাদশ এবং রেঞ্জার্স স্পোর্টিং ক্লাব, পঞ্চগড়।খেলায় অমরখানা ফুটবল একাদশ কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে, রেঞ্জার্স স্পোর্টিং ক্লাব, পঞ্চগড়।একই মঞ্চে বিজয়ী দলের হাতেও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আমিরুল ইসলাম।পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি নাট্যকার রহিম আব্দুর রহিম।অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমরখানা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, অমরখানা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আব্দুর রহিম, পঞ্চগড় জেলা পরিষদ সদস্য মাহবুব আলম প্রমুখ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মুজিববর্ষ উপলক্ষে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে : পরিবেশ ও বনমন্ত্রী

বিএমটিএস- এর কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত 

ডোমার জোড়াবাড়ীতে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাদরগঞ্জে সিপিবির পদযাত্রায় আ.লীগের হামলা, মনজুরুল আহসান খানসহ আহত অর্ধশত

দিনাজপুরে সহকারী পুলিশ সুপার এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ১১৯৫

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা -৫ উপ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী আনসার রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

Smith Handed His Place in History