crimepatrol24
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৪২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১, ২০২০ ৬:৫৫ পূর্বাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে রাহাত আলী (২) ও শুভ ইসলাম (২.৫) নামে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সোনাচান্দী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত রাহাত আলী ও শুভ ইসলাম ওই এলাকার রুবেল ইসলাম ও খলিলুর রহমানের ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,বিকেলে রাহাত ও শুভ খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। শিশু দুইটিকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে শিশু দুইটিকে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
বেংহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু জানান, শিশু দুইটি বাড়ির পাশে থাকা পুকুরের পাশেই খেলা করছিল। অসাবধানতাবশত শিশু দুটি পুকুরের পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান পানিতে ডুবে রাহাত ও শুভ নামে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এমপি শামীমের উদ্যোগে সুন্দরগঞ্জের মানুষের স্বপ্ন পূরণ, তিস্তা ব্রিজ দ্রুত বাস্তবায়নে মন্ত্রীসভায় অনুমোদন

এবার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের দাফন সম্পন্ন

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের দাফন সম্পন্ন

বাবা শ্রমিক হলেও ছেলে হলেন ম্যাজিস্ট্রেট, গর্বে ভাসছে পুঠিয়া

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪

ঝিনাইগাতী সীমান্ত মডেল কলেজের সাবেক সভাপতির বিরুদ্ধে ব্যাপক দু’র্নীতি, স্বে’চ্ছাচারিতা ও অ’নিয়মের অভিযোগ 

হোমনায় মুজিববর্ষ উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

মিরপুর ডিওএইচএসএ কুপিয়ে স্ত্রীকে খুন করল স্বামী

ঘরে থেকে নামাজ পড়তে বললেন : আহমদ শফী