crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১, ২০২০ ৬:৫৫ পূর্বাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে রাহাত আলী (২) ও শুভ ইসলাম (২.৫) নামে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সোনাচান্দী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত রাহাত আলী ও শুভ ইসলাম ওই এলাকার রুবেল ইসলাম ও খলিলুর রহমানের ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,বিকেলে রাহাত ও শুভ খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। শিশু দুইটিকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে শিশু দুইটিকে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
বেংহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু জানান, শিশু দুইটি বাড়ির পাশে থাকা পুকুরের পাশেই খেলা করছিল। অসাবধানতাবশত শিশু দুটি পুকুরের পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান পানিতে ডুবে রাহাত ও শুভ নামে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় আছেন

ডোমার বিশিষ্ট ব্যবসায়ী হারুক এর দাফন সম্পন্ন

ঘোড়াঘাটে থেমে থাকা ট্রাকে ধা’ক্কা, হেলপার নিহত, আটক ২

জামালপুরের দেওয়ানগঞ্জে ৭৪০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাবিতে আন্তর্জাতিক মাইম উৎসবে ‘রংপুর পদাতিক’

ঢাবিতে আন্তর্জাতিক মাইম উৎসবে ‘রংপুর পদাতিক’

একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম দেশে সংবাদ মাধ্যমের অনুপস্থিতির কথা ভাবাই যায় না : প্রধান বিচারপতি

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৩ দিনেও মহেশপুরের ছেলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের চিকিৎসক সোহাগের খোঁজ মেলেনি